Barrackpore Cantonment Girls' High School-H.S

Barrackpore Cantonment Girls' High School-H.S

Share

This is the official page of Barrackpore Cantonment Girls' High School(H.S)

28/07/2024

আমাদের ছাত্রী মাহনূর শামীম বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের দ্বিতীয় লেয়ারে উন্নীত হয়েছে।অনেক শুভকামনা আর ভালোবাসা রইল।



Photos from Barrackpore Cantonment Girls' High School-H.S's post 20/07/2023

বৃক্ষরোপণ ও বর্ষামঙ্গল
২০২৩

Photos from Barrackpore Cantonment Girls' High School-H.S's post 03/07/2022

গরমের ছুটির পর অবশেষে আমাদের স্কুল খুলেছে।কিন্তু এই ছুটির মধ্যেই ঘটে গেছে এক লজ্জাজনক ঘটনা। স্কুলে নাইট গার্ড থাকা সত্ত্বেও চুরি হয়ে গেছে জলের পাম্প,পাইপ সহ মেয়েদের এবং শিক্ষিকাদের টয়লেটে জল সরবরাহের সমস্ত ব্যবস্থা।অতীতেও এই ঘটনা বারবার ঘটেছে।লকডাউনে স্কুল বন্ধ থাকাকালীন আরেকবার এমন চুরির ঘটনা হয়েছে
।সেই সাথে চুরি হয়েছে সমগ্র স্কুলের ইলেকট্রিক ওয়্যারিং। লাইব্রেরিতে রাখা বইয়ের আলমারি ভেঙে নষ্ট হয়েছে অনেক কষ্টে কেনা বই। স্কুলের তরফে স্থানীয় প্রশাসনকে জানিয়ে বিশেষ সুরাহা মেলে নি।ব্যারাকপুর -মণিরামপুর অঞ্চলের সবচেয়ে বেশি ছাত্রীসংখ্যার এই স্কুলের ফাণ্ড অত্যন্ত দুর্বল।বারবার এরকম ঘটনায় স্কুলের পক্ষে এই খাতে খরচ করা প্রায় অসম্ভব।সমস্ত ঘটনায় স্কুল কতৃপক্ষ অত্যন্ত উদ্বেগ প্রকাশ করছে।

10/03/2022

গত দুবছর ধরে চলতে থাকা অতিমারির শারীরিক ও মানসিক বিষাদ কাটিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আগামী প্রজন্ম।এবার প্রশ্ন উচ্চ-মাধ্যমিকে ভর্তি। সার্বিক মূল্যবৃদ্ধি ও আয়ক্ষমতার মাঝে টানাটানিতে বেসরকারি স্কুলের অনেকটাই বেতন বৃদ্ধি হয়েছে।তার উপরে আছে ভালো নাম্বার পেয়ে পছন্দমতো বিষয় নিয়ে "ভালো" স্কুলে ভর্তির মেধাতালিকার ইদুঁর দৌড়।আর স্কুলে পড়ানোর পাশাপাশি প্রাইভেট টিউশন না আ্যপ-নির্ভর পড়াশোনা নাকি একই সাথে দুটোই (সেক্ষেত্রে খরচের সংকুলান কী করে হবে)এই দ্বিধা-দ্বন্দ চলছেই।
এমন দ্বৈরথের মুহূর্তে আপনার সন্তানকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট গার্লস স্কুলে ভর্তির কথা ভেবে দেখতে পারেন।এখানে যা পাবেন না তা হলো সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভর্তি ফি, শীতাতপনিয়ন্ত্রিত ক্লাসঘর,স্কুলের টিচারদের প্রাইভেট টিউশনে পড়ানোর টোপ,সারা বছর হরেক ছুতোতে হরেক চাঁদা ইত্যাদি।আর যা পাবেন তা হলো সরকারী পরীক্ষায় পাশ করে আসা শিক্ষক,সময়োপযোগী ল্যাবরেটরি, ডিজিটাল ক্লাসের সুবিধা,ইংরেজী মাধ্যমে নিজের পছন্দের বিষয় পড়ার সুযোগ,খোলা মাঠ আর সুস্থ সাংস্কৃতিক পরিবেশ।সাম্প্রতিক অতীতে এই স্কুলের অনেক ছাত্রী গবেষণা,অধ্যাপনা,শিক্ষকতা সহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। এবারে সিদ্ধান্ত আপনার।
যে ঐচ্ছিক বিষয়গুলি একাদশ শ্রেণিতে পাওয়া যাবে তা হলো-ইতিহাস,ভূগোল, পুষ্টিবিদ্যা,জীববিজ্ঞান, দর্শন,রাষ্ট্রবিজ্ঞান,হিসাবশাস্ত্র,শিক্ষাবিজ্ঞান,বাণিজ্যবিদ্যা,কারবার সংগঠন ও ব্যবস্থাপনা।বিশদে জানতে স্কুলে(ফোন নম্বর 03325920748) যোগাযোগ করতে পারেন।

28/11/2021

Please write a few lines if you feel nostalgic being here

27/09/2020

যারা এই ওয়েবিনার শুনতে আগ্রহী, তারা পেজের হোয়াটসআ্যপের লিঙ্কের মাধ্যমে মেসেজ করো।

27/09/2020

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট গার্লস হাই স্কুলের এই পেজে সবাইকে স্বাগত জানাই।স্কুলের বর্তমান গতবিধি,পালনীয় বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কিত আপডেট এখানে পাওয়া যাবে।স্কুলের বর্তমান শিক্ষিকা,ছাত্রীদের পাশাপাশি সমস্ত প্রাক্তন শিক্ষিকা ও ছাত্রীদের এই পেজে চোখ রাখতে অনুরোধ করছি।খুব শীঘ্র একটি ওয়েবিনার আয়োজিত হতে চলেছে।সবার অংশগ্রহণ একান্ত কাম্য।

Want your school to be the top-listed School/college in Barrackpore?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kunjra Mahal
Barrackpore
700120