Anail Junior High School

Anail Junior High School

Share

Official

09/05/2026

১৬৫ তম জন্মজয়ন্তী...
বাংলা রবীন্দ্র চেতনায় ভারততীর্থ গড়ে তুলুক

.............বাংলার রবি...............
*************************************

বাংলার রবি বিশ্ব কবি
ঐ দাঁড়ায়ে চায় দেখো,
সোনার ফসলি উথলানো তরী
আহা মরি মরি আজও!

কুসুমের রবি মঙ্গল কবি
সত্যম-শিবম-সুন্দরম,
সাজায়ে পশরি উঁচায়ে বাঁশরি
বিশ্বকে তোমার স্বাগতম।

হৃদয়ে বিশ্ব পুরি ঐক্য জাল বুনি
রচেছো ভারততীর্থ,
প্রবাহিত নদী শতাব্দী শতাব্দী
জন্মদেয় সতীর্থ।

জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি
বোলপুরের নিকেতন,
ওপার বাংলার শিলাইদহ
আজও গায় সোনার গান।

সার্ধশতবর্ষ পাড়ী অতিক্রান্ত
তুমি আছো তুমি বাঁচো,
হৃদয় বাটে হৃদ শোণিতে
কোমল পদ চিহ্ন।
*************************

Photos from Anail Junior High School 's post 21/02/2026

আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদনে এবারের দেওয়াল পত্রিকা "সোনার তরী" সেই সাথে ছাত্রছাত্রী, ভাবি শিক্ষক-শিক্ষিকা ও সহশিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত কিছু প্রয়াস ও শহীদ স্মরণে আমরা অনাইল জুনিয়র হাইস্কুল।

----: মায়ের ভাষা :----

ধর্ম বর্ণ সীমান্তহীন‌ ও আমার মায়ের ভাষা
হাজার বছর ইতিহাসে লিখছো কত প্রাণের গাথা,
মৃত্যুহীন রফিক সালাম জব্বার আর বরকতে
স্পর্ধাভরা গর্ব তোমার অমর শহীদ লাল একুশে।

শুরু হতে আজ দিনের শেষেও তোমার অক্ষরে রক্ত ঝরে
সভ্যতার এ সভ্য দেশেও মায়ের অক্ষরে বিভুঁই খোঁজে,
অঙ্গ বঙ্গ কলিঙ্গ জুড়ে ভোরাই হতে সান্ধ্য সুরে
মনের ভাব মায়ের কথায় বলছে যাঁরা স্বগৌরবে
যাতনা কতই সইছে তাঁরা ষোড়শ মহাজনপদে।

আগ্রাসন এ ভাষায় ভাষায় স্তব্ধ হোক বিশ্ব জুড়ে
সব ভাষাই মায়ের ভাষা মাতৃদুগ্ধ এই ভূধরে।

Photos from Anail Junior High School 's post 18/02/2026

-: নবীন বরণে :-
আশিস ভরা স্নেহের পরশ
থাকবে তোদের সাথে,
মন দিয়ে সব পড়বি তোরা
খেলাধুলার সাথে।
নাচগান আর নাট্যানুষ্ঠান
থাকবে বছর জুড়ে,
সবটা নিয়ে মানুষ হবি
অধ্যায়নের বিদ্যাপীঠে।
___আমরা/ অনাইল জুনিয়র হাইস্কুল।

Photos from Anail Junior High School 's post 30/01/2026

Annual Sports 2026
Anail Jr. High School

Photos from Anail Junior High School 's post 26/01/2026

দেশের ৭৭-তম 'সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র' দিবস উদযাপনে আমরা অনাইল জুনিয়র হাইস্কুল।

Photos from Anail Junior High School 's post 23/01/2026

“শীতের শেষে বসন্ত পঞ্চমী
পলাশের আগমনী,
যব তিসি শস্য শ্যামলে
আরাধ্যা দেবী বীণাপাণি।”
________সরস্বতী পূজা ও মহান দেশপ্রেমিক বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনে আমরা অনাইল জুনিয়র হাইস্কুল, বুলবুলচন্ডী, মালদা।

04/01/2026

Picnic 2026_ Video 06/06

04/01/2026

Picnic 2026_ Video 05/06

04/01/2026

Picnic 2026_ Video 03/06

04/01/2026

Picnic 2026_ Video 02/06

Want your school to be the top-listed School/college in English Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Bulbulchandi
English Bazar
732122