19/06/2026
আন্তর্জাতিক যোগ দিবসে
সবাই কে সাদর আমন্ত্রণ
TENTULKULY HIGH SCHOOL (HS) is one of the oldest schools in Howrah district. It was established in
19/06/2026
আন্তর্জাতিক যোগ দিবসে
সবাই কে সাদর আমন্ত্রণ
📣📢 *তেঁতুলকুলী হাই স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা* 🟢🟣🔵
🧘🧘🏽♂️🤸🏻♀️আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ 🤸⛹🏼♀️⛹🏻♂️
আগামী *২১/০৬/২০২৬* *রবিবার* বিদ্যালয়ে *আন্তর্জাতিক যোগ দিবস* পালিত হবে।
সময়:
*সকাল* *৭:০০-৮:০০*
*২১/০৬/২০২৬* *রবিবার*
যে সকল ছাত্র ছাত্রী নিয়মিত যোগব্যায়াম অভ্যাস করে তারা প্রত্যেকেই নাম নথিভুক্ত করবে, এছাড়া আগ্রহী *অন্যান্যরাও* নাম নথিভুক্ত করতে পারবে।
যারা *নিশ্চিত* ভাবে উপস্থিত হবে কেবলমাত্র তারাই নাম নথিভুক্ত করবে।
নাম নথিভুক্ত করার সময়
নিজের নাম, শ্রেণী, রোল নং ও মোবাইল নম্বর দিতে হবে।
*যোগাযোগ* -
অরূপ মণ্ডল (শিক্ষক)
সুমিতা দাস (শিক্ষিকা)
সুজিত কুমার বেরা (ক্লার্ক)
বি: দ্রঃ - ১)নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আসতে হবে।
২)শরীরচর্চা করার উপযোগী পোশাক পরিধান করে আসতে হবে।
*সাদা গেঞ্জি(ফুল /হাফ) ও আরামদায়ক প্যান্ট* বাঞ্ছনীয়।
৩)সঙ্গে ম্যাট/কার্পেট/শতরঞ্জি/পাতন আনতে পারে।
শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।
সকলের সহযোগিতা একান্ত কাম্য।
।। *প্রধান শিক্ষক* ।।
১৮/০৬/২০২৬
15/05/2026
উচ্চ মাধ্যমিক ২০২৬
সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন
18/04/2026
।।শোকবার্তা।।
অত্যন্ত বেদনার সঙ্গে জানাই বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক সম্মানীয় শ্রীকান্ত চক্রবর্তী মহাশয় আজ ১৮/০৪/২০২৬ শনিবার বেলা ১:৩০ এ একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুরারোগ্য স্নায়বিক রোগ সহ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর সংগ্রাম করে গেছেন আপন জীবন যুদ্ধে।সকল বন্ধন ছিন্ন করে জীবন সংগ্রাম শেষে আজ তিনি ইহলোকের মায়া ত্যাগ করে অনন্তলোকে পাড়ি দিলেন কালের অমোঘ নিয়মে।
সংস্কৃত বিষয়ের একজন দক্ষ, অভিজ্ঞ ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে কর্মজীবনের ঠিক অন্তিম লগ্নে পৌঁছে নির্বাপিত হল তার জীবন প্রদীপ।
আগামী মে(২০২৬) মাসে কর্ম জীবন থেকে অবসর গ্রহনের পূর্বেই এই পৃথিবীর আবাস থেকে চির অবসর প্রাপ্ত হলেন।
তার এই প্রয়াণে সমগ্র তেঁতুলকুলী হাই স্কুল পরিবার শোকস্তব্ধ।
উনার পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা।
🙏আত্মার পরম প্রশান্তি কামনায় শোক বিহ্বল 🙏
সকল ছাত্রছাত্রী, সকল প্রাক্তন ছাত্র ছাত্রী,
প্রধানশিক্ষক, সহশিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী,
তেঁতুলকুলী হাই স্কুল (উ: মা:)
১৮/০৪/২০২৬
06/03/2026
খাদ্য মেলা-২০২৬
প্রথম বছর উৎসাহ এবং উদ্দীপনা ছিল নজরকাড়া
25/01/2026
সরস্বতী পূজা প্রীতিভোজ ২০২৬
পর্ব ২
25/01/2026
সরস্বতী পূজা প্রীতিভোজ ২০২৬
পর্ব ১
23/01/2026
সরস্বতী পূজায় বর্তমান ও প্রাক্তন এর সমাহার
সকলের জন্য মায়ের আশীর্বাদ প্রার্থনায়
তেঁতুল কুলী হাই স্কুল (উ: মা:)
22/01/2026
বাগদেবীর আরাধনার প্রস্তুতি সম্পূর্ণ।।
পূজার্চনা ও পুষ্পাঞ্জলি অর্পণ সকাল ৯ টায় সকলকে সাদর আমন্ত্রণ
13/11/2025
সকল ছাত্র ছাত্রীদের জন্য আমার এই "দ্রোণাচার্য" পুরষ্কার অর্পণ করলাম।
| Monday | 9am - 5pm |
| Tuesday | 9am - 5pm |
| Wednesday | 9am - 5pm |
| Thursday | 9am - 5pm |
| Friday | 9am - 5pm |
| Saturday | 9am - 2pm |