Tutorial class
@
Saptak Sangeet Maha Vidyalaya
✨Welcome To Saptak Sangeet Maha Vidyalaya. Where Musical Dreams Come True. Join Us : - 7866940941🎵
22/06/2026
Students of my Wednesday's music class
🎶 সঙ্গীত শিক্ষা মানে শুধু গান শেখা নয়, সুরের মাধ্যমে মনন ও ব্যক্তিত্বের বিকাশ। 🎶
প্রতিটি শিক্ষার্থীর সঙ্গীতযাত্রা শুরু হয় স্বরচর্চা দিয়ে। শুদ্ধ ‘সা’ ধরতে শেখা থেকে শুরু করে ধীরে ধীরে স্বরগম, আলঙ্কার, লয়, তাল ও রাগের জগতে প্রবেশ—এই দীর্ঘ পথের প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিয়মিত রিয়াজ কণ্ঠকে পরিণত করে, স্বরকে স্থির করে এবং সঙ্গীতের প্রতি গভীর অনুভূতি সৃষ্টি করে। প্রতিদিন অন্তত কিছু সময় তানপুরার সুরে বা হারমোনিয়ামের সহায়তায় স্বরচর্চা করলে কণ্ঠের প্রসার বাড়ে এবং গায়কী আরও পরিণত হয়ে ওঠে।
শাস্ত্রীয় সঙ্গীতের ভিত যত মজবুত হবে, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভজন, আধুনিক কিংবা অন্যান্য ধারার গান তত বেশি সৌন্দর্য ও দক্ষতার সঙ্গে পরিবেশন করা সম্ভব হবে। তাই একজন সঙ্গীত শিক্ষার্থীর প্রথম ও প্রধান কাজ হলো নিয়মিত অনুশীলন, মনোযোগ দিয়ে শোনা এবং শেখার প্রতি অগাধ শ্রদ্ধা রাখা ।
সুরের সাধনা চলুক, রিয়াজ হোক প্রতিদিন, আর সঙ্গীত হয়ে উঠুক জীবনের এক অনন্ত প্রেরণা। 🎼✨
Piali Bhattcharjee 🎵
My contact number - 7908459093
Only Practice
Tutorial class ( Najrulgity )
রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে আমার ছাত্র ঈশান সর্দার-এর সুন্দর রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা।
একজন শিক্ষিকা হিসেবে নিজের ছাত্রকে এভাবে মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে গান গাইতে দেখা সত্যিই খুব আনন্দের।
পরিশ্রম, আন্তরিকতা আর সুরের প্রতি ভালোবাসা নিয়েই ঈশানের এই সুন্দর উপস্থাপনা।
অনেক আশীর্বাদ ও শুভেচ্ছা রইল তার আগামী পথচলার জন্য। 🌸🎶
A proud moment for me ❤️
My non-Bengali student Reyanch beautifully singing a song of Rabindranath Tagore on Rabindra Jayanti.
Music has no language — only emotion. 🎶✨
Tutorial class : Rabindra Sangeet ( আমার মন কেমন করে )
ছাত্র ছাত্রী দের শেখানোর সময় এই ভিডিও গুলো আমি করে থাকি যেগুলো হয়তো অনেক সময় আমি post করতে ভুলে যায় ।শীত কালে তৈরি করা এই ভিডিও টাও ঠিক সময়ে post করতে না পারা, ভুলে যাওয়া একটা ভিডিও।
এখানে গানটির স্থায়ী এবং অন্তরা শেখানো হয়েছে যদি কেউ এই ক্লাস থেকে গানটি শিখতে চাও তাহলে দেরী না করে শিখে নাও । Notetion দরকার হলে comment করে জানাবে আমি দিয়ে দেবো।
তারপরে বাকী অংশ সঞ্চারী এবং দ্বিতীয় অন্তরা শিখতে চাইলে সেটাও comment করে জানাবে সেই ভিডিও টাও আমি post করে দেবো।
আমার কাছে যারা online এ class করো তাদের কারুর এই গান টা শেখার ইচ্ছে থাকলে এই ভিডিও দেখে শিখে নাও।
Tabla তে রয়েছেন শ্রদ্ধেয় Bikash Basu Roy Chowdhury
Raag : Bageshree .....
ভিডিও টা করা হয়েছিল জানুয়ারী মাসে। এখন আমার ফেসবুক এ বন্দি করে রাখলাম ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Andul
Howrah
711302