Jangalkhas Junior High school & Jangalkhas English Medium Primary School

Jangalkhas Junior High school & Jangalkhas English Medium Primary School

Share

School

Photos from Jangalkhas Junior High school & Jangalkhas English Medium Primary School's post 14/12/2025

সাড়ম্বরে পালিত হলো তিনদিন ব্যাপী "জঙ্গল খাস জুনিয়র "ও জঙ্গল খাস প্রাথমিক বিদ্যালয় ( ইংরেজি মাধ্যম) এর বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান ।উক্ত অনুষ্ঠানে র চূড়ান্ত দিনে অর্থাৎ 13 ই ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানটির প্রধান অতিথি তথা -ঝাড়গ্রাম জেলার রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয়া বিরবাহা হাঁসদা মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন - ঝাড়গ্রাম জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক মাননীয় শক্তি ভূষণ গঙ্গোপাধ্যায় মহাশয়, DPSC র চেয়ারম্যান মাননীয় জয়দীপ হোতা মহাশয়,ঝাড়গ্রাম জেলা ক্রীড়া কাউন্সিলের এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তথা বিদ্যালয়ের Ad -Hok committee র প্রেসিডেন্ট মাননীয় দীপক পাত্র মহাশয়। উক্ত অনুষ্ঠানে সন্মানীয় অতিথিবৃন্দ এর উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানটিকে গৌরবান্বিত করে তোলে।বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা " 100 মিটার দৌড়" ,","রিলে রেস" সহ একাধিক গুরুত্বপূর্ণ স্পোর্ট আইটেম এ অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি বর্ণময় হয়ে উঠে। দুপুরে মধ্যাহ্ন ভোজের পরে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় শুভ্র কান্ত সরকার মহাশয় এবং অন্যান্য সহকারী শিক্ষক -শিক্ষিকা বৃন্দ।

06/12/2025

Rashmi Group থেকে জঙ্গলখাস ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ুয়াদের বসার জন্য দেওয়া হল বেঞ্চ

13/11/2025

📸 Debraj Ghosh

12/11/2025

আজকে ছিলো পক্ষী বিশারদ সেলিম আলীর জন্মদিন। সেই উপলক্ষ্যে আজকে আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন ঝাড়গ্রামের পক্ষী বিষেশজ্ঞ শিবশঙ্কর গোস্বামী মহাশয়। পাখি নিয়ে উনার পরিচালনায় একটি অঙ্কন প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হলো। স্কুলের সমস্ত ছাত্র ছাত্রী আজকে পাখি, ফুল,প্রজাপতি গাছ ইত্যাদি আঁকলো। বর্তমান বিজ্ঞান যে ভাবে প্রকৃতিকে গ্রাস করে চলেছে। ছাত্র ছাত্রীরা যে ভাবে নিজেদের মধ্যে একটা কৃত্রিম জগৎ তৈরি করেছে অন্তত এই ধরনের অনুষ্ঠান তাদেরকে কিছুটা হলেও প্রকৃতির প্রতি ভালবাসার জন্ম দেবে। শিবশঙ্কর বাবু আগেও আমাদের বিদ্যালয়ে এসে ' কিচির মিচির ' নামক একটি অনুষ্ঠান ও আগে করেছিলেন। আমাদের বিদ্যালয়ে এধরনের অনুষ্ঠান করার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে উনার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। উনি কথা দিয়েছেন ছাত্র ছাত্রীদের আহ্বানে যখন সময় পাবেন তখনই তিনি আমাদের বিদ্যালয়ে আসবেন। এভাবে আমাদের বিদ্যালয় ছাত্র ছাত্রীদের বিকাশের জন্য নানা ধরনের উদ্যোগ নিয়ে যাবে। সকল শুভাকাঙ্খীদের শুভেচ্ছা , উৎসাহ ও আশীর্বাদে আমাদের বিদ্যালয় এভাবেই এগিয়ে চলবে। এরপর আগামী 14ই নভেম্বর শিশু দিবসের দিনে থাকছে আরোও অন্যরকম অনুষ্ঠান।।

06/09/2025

🌿✨ শিক্ষক দিবসের শুভেচ্ছা ✨🌿
“শিক্ষক শুধু পাঠ্য দেন না, তিনি জীবন গড়ার কারিগর।”
আজকের দিনটি আরও বিশেষ হয়ে উঠল কারণ আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা নিজেদের সৃজনশীলতা, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে তাঁদের শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানালো। 🎤🎶

01/09/2025

🌿✨ এক আন্তরিক উদ্যোগ ✨🌿

আমাদের ছাত্রছাত্রীরা এ বছরের শিক্ষক দিবসের অনুষ্ঠানের নিমন্ত্রণ জানানোর এক সত্যিই অনন্য উপায় খুঁজে পেয়েছে। 🌸 তারা সযত্নে নিমন্ত্রণপত্র লিখেছে কদম পাতায় (Neolamarckia cadamba)—একটি গাছ যা আমাদের অঞ্চলে জ্ঞান ও শ্রদ্ধার প্রতীক হিসেবে পরিচিত।

তাদের সৃজনশীলতা ও আন্তরিকতায় আমরা গভীরভাবে স্পর্শিত ও অনুপ্রাণিত। 💚
আনন্দ ও কৃতজ্ঞতার সাথে এই বিশেষ দিনটি একসাথে উদ্‌যাপনের অপেক্ষায় রইলাম! 🎉

🌿✨ A Heartfelt Gesture ✨🌿

Our students have discovered a truly unique way to invite us to this year’s Teachers’ Day celebration in the school hall. 🌸 They lovingly crafted the invitation on a Kadamba leaf (Neolamarckia cadamba) — a tree that stands as a symbol of wisdom and reverence in our region.

We are deeply touched and inspired by their creativity and effort. 💚
Looking forward to celebrating this special day together with joy and gratitude! 🎉

22/08/2025

🌿 স্কুল হেলথ চেকআপ 🌿

আজ আমাদের বিদ্যালয়ে ডা. উজ্জ্বল ঘোষ স্বাস্থ্য পরীক্ষা করেছেন।
সুস্থ দেহ মানেই উজ্জ্বল ভবিষ্যৎ। 🩺✨

💡 কিছু স্বাস্থ্যবানী:
✅ স্বাস্থ্যই সম্পদ
✅ সুস্থ শরীরেই সুখী মন
✅ ভালো স্বাস্থ্যে গড়ে ওঠে ভালো জীবন

#স্বাস্থ্যইসম্পদ

Photos from Jangalkhas Junior High school & Jangalkhas English Medium Primary School's post 15/08/2025

৭৯ তম স্বাধীনতা দিবসে বিদ্যালয়ের প্রাঙ্গণের কিছু মুহূর্ত......

12/08/2025
Want your school to be the top-listed School/college in Jhargram?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Nripenpally
Jhargram
721507