24/03/2026
গরমের মরশুম শুরু হচ্ছে । বিদ্যালয়ের সকল প্রকার গাছেরা জলের অভাবে শুকিয়ে যাচ্ছিল। আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা বাগানের ফলের বাগানে জল দান করছিল। তাদের আশা তারা গরমেও গাছ গুলিকে কষ্ট পেতে দেবেনা। ছাত্র ছাত্রীরা গরমের কারণে আমাদের নব নির্মিত ভবনে ইনডোর গেম খেলছে। কেউ লুডো বা কেউ চাইনিজ চেকার। এভাবেই ছাত্র ছাত্রীরা আনন্দে তাদের বিদ্যালয় জীবনকে উপভোগ করুক। আমরা তাদের জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবো। আজকের তোলা কিছু ছবি রইলো আপনাদের জন্য।
23/03/2026
আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের একটু ভিন্ন স্বাদে দিনটা কাটলো। বিদ্যালয় প্রাঙ্গণে অশোক গাছের লাল ফুলের সেজে উঠেছে আমাদের প্রাঙ্গণ। সঙ্গে সকলের পাতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা ও চাটনি। ছেলে মেয়েরা সবাই আনন্দ করে খেলো। আমাদের ছাত্র ছাত্রীদের জন্য আমাদের বিদ্যালয়ের ভিন্ন সময়ে ভিন্ন ধরনের উদ্যোগ চলতেই থাকবে। তাদের এই আনন্দের মুহূর্ত গুলো ধরে রাখার কিছু মুঠো ফোনে বন্দী কিছু ছবি রইলো আপনাদের জন্য।
14/03/2026
আমাদের বিদ্যালয়ের কাছে আর একটি আনন্দের খবর। আমাদের বিদ্যালয়ের ছাত্র নবাব মণ্ডল ও প্রিয়ম মানা ঝাড়গ্রামে অনুষ্ঠিত আয়ুষ মেলাতে সাফল্য লাভ করছে। নবাব প্রবন্ধ প্রতিযোগিতায় ঝাড়গ্রাম জেলায় ওর বিভাগে প্রথম ও প্রিয়ম আবৃত্তি তে ওর বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে। ওরা আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওদের দুজনকে রইলো অনেক অভিনন্দন ও ভালোবাসা। এভাবেই ওরা এগিয়ে চলুক। সঙ্গে এগিয়ে চলুক আমাদের প্রাণ প্রিয় বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের মুকুটে আরও সাফল্যের কথা খোদিত হোক।
01/03/2026
আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ঝাড়গ্রাম জুলজিকাল পার্ক ( যেটা ডিয়ার পার্ক নামেই বেশী পরিচিত) আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেই উপলক্ষ্যে উনারা আমাদের সকল ছাত্র ছাত্রীকে পুরস্কৃত করেন। ছাত্র ছাত্রীরা ও এই ধরনের উদ্যোগে সামিল হতে পেরে অনেক আনন্দিত। এভাবেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমাদের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে নিজেদেরকে আরও উচ্চতায় তুলে ধরবে এই আশা রাখি। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মন্ত্রী বিরবাহা হাঁসদা মহাশয়া । আজকের মুহূর্তের কিছু ছবি রইলো আপনাদের জন্য।
28/02/2026
আজকে আমাদের বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক মাননীয় কাজল স্যারের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেলো। মাননীয় কাজল বাবু আজ উনার দীর্ঘ ২১ বছরের কর্মজীবন শেষ করলেন। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করি উনার অবসর জীবন সুন্দর, আনন্দে ভরে উঠুক। উনি যেন সুস্থ থাকেন। আজকের মুহূর্তের কিছু ছবি রইলো আপনাদের জন্য।
24/02/2026
আমাদের স্কুলের নতুন দুটো অতিথি। একটা খেলার রুম ও একটি সোলার লাইট। যেটা আমাদের ভবিষ্যতে চলার পথে সহায়তা করবে।