তার পানে
।।সুদীপ সিনহা।।
কৃষ্ণনাম হরিনাম,জীবনের সার,
তারে বিনা যাহা করো,সকলই অসার।
তার কথা না স্মরিয়া,তারে নাহি মানি,
আন যা করিবে তাহা,সকলই যে হানি।
কর্মে আর মর্মে স্মরো,সেই কালাচাঁদে,
নইলে জীবনকাল, কেবলই প্রমাদে।
মানব বিক্ষিপ্ত মন,সদাই চঞ্চল,
সর্বক্ষণ নানা দিকে,নানাভাবে চল।
নানাদিকে মন ত্রস্ত ,নানা করিবারে,
কি করিবে স্থির কিছু, করিবারে নারে।
ষড় রিপু,ষড় দিকে সহস্র প্রকারে,
নানা প্রলোভন জালে,কেবলই প্রহরে।
এইভাবে ত্রস্ত করি,বৃথাই মানব,
মানুষের মুখোশেতে,কেবলই দানব।
যত যত নানাদিকে, মন যাবে তব,
সদা শ্রীহরির পানে, আপনি সম্ভব।
একভাবে তার পানে , রাখিলে জীবন,
সার্থক সকল কর্ম,শুদ্ধ আমরণ।
07/11/24
Bhavans NSCB cl.V -C
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhavans NSCB cl.V -C, Education, Haldia, KOLKATA.
কৃষ্ণা দিদা
।।।সুদীপ সিনহা।।।
কৃষ্ণ মেঘে হারিয়ে গেলে প্রিয় কৃষ্ণা দিদা,
বুকের মধ্যে শুধু হাহাকার বাজে।
ধ্বনিত হচ্ছে দূর থেকে আরো দূরে,
চলে গেলে তুমি, তবু বুক জুড়ে
তোমার ও মুখ খানি।
যত চেয়ে থাকি,কত মমতায়,
শুধু চোখে আসে জল।
জানি তুমি ছিলে, অনেক জনের,
বুকভরা সম্বল।
কত ভালোবাসা, মমতায় মাখা,
তব হাসিমুখ জুড়ে।
অসহায় তব কত বেদনাকে,
একাকী রাখতে মুড়ে।
বুঝতে দাওনি কাউকে তোমার,
বেদনার কথামালা।
বেদনা পেয়েছ,সামলে নিয়েছো,
হাজার বহ্নি জ্বালা।
রোগের জ্বালা লুকিয়ে রেখেছো,
জানিনা কেন যে একা।
সব ছেড়েছুড়ে ,হটাৎ বিদায়,
আর হলো নাকো দেখা।
বিস্ময়ে সবে হলে হতবাক,
তুমিও অবাক বুঝি!
কেন দিই নাই,শেষ তৃষা বারী,
অহরহ তাই খুঁজি।
যেখানেই থাকো,ফের ফিরে এসো,
তোমার দুয়ার জুড়ে।
ভরে রাখো দিদা,সকলের প্রাণ,
চির মমতায় মুড়ে।
07 /11/24
ভাইফোঁটা
।।সুদীপ সিনহা।।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
আমার ভাইটি সবার সেরা।
জমের দুযারে পড়ুক কাঁটা,
ওর খ্যাতি হোক জগতজোড়া।
ভাইয়ের আয়ু বাড়ুক আমার,
সকল কর্মে হোক সে ভালো।
ভাই যে আমার আদরের ধন,
ওর কাজে হোক জগৎ আলো।
সবারে রাখুক ও যে সুখে,
দুখ যেন না ওর ঘরে ঢোকে।
দুঃখী জনের সেবা করুক,
সবাই যেন ভালো ,বলে ওকে।
বাপ মায়ের সেবা করুক,
সবারে যেন আপন করে।
ওর কপালে বোনের ফোঁটা ,
পড়ে যেন ফি বছরে।
03/10/24
জীবনযাত্রা
।।সুদীপ সিনহা।।
এলোমেলো আশঙ্কা এলোমেলো খবরে,
প্রাণ করে আনচান,জান যেন কবরে।
অস্থির দিনকাল,অস্থির দিনমান,
অসহায় লাগে খুব,সব যেন শুনশান।
সব যেন শত্রু, ছক কষে আড়ালে,
পিছু দিয়ে কোপ দেবে,মুখ ফিরে দাঁড়ালে।
অপরের ভালো কেউ ,নাহি পারে সইতে,
কথা কেউ পারে নাকো, মন খুলে কইতে।
কার কথা কাকে বলে,অপরকে করে ভয়,
পাঁচকান করে দেবে,কেউতো আপন নয়।
বিশ্বাসী কেউ নয়,আশ্বাস কে দেবে,
সকলেই ছুতো খোঁজে,কি করে যে লুটে নেবে।
এই এক উৎসব ,আবহাওয়া চারিদিকে,
হোকনা শহর গ্রাম,দেশ বা বিদেশটিতে।
ছুটছে তো ছুটছে,লুটছে তো লুটছে,
যারা পড়ে মার খায়,তারা মাথা কুটছে।
বিস্তর ছোটাছুটি, সতর্ক জীবনে,
ভালো আর বোকারা বাঁচবে যে কেমনে।
03/11/24
পৃথিবীর সাত আশ্চর্য 2007
//সুদীপ সিনহা//
ভারতের তাজমহল,চীনের প্রাচীর,
জর্ডানের পেত্রা,ব্রাজিল-ক্রাইট দি রিডিমির।
পেরুর মাচু পিচু, ক্যালোশিয়াম ইতালির,
মেক্সিকোর চিচেন ইতজা,সাত আশ্চর্য পৃথিবীর।
22/10/24
কবিতা জুড়ে
।।সুদীপ সিনহা।।
কবিতা জুড়ে জীবন সজ্জা,
কবিতা জীবন দৃষ্টি।
কবিতা জুড়ে অস্থি মজ্জা,
কবিতায় মেঘ বৃষ্টি।
কবিতা জুড়ে নদীর খেলা,
জোয়ার ,ভাঁটার বেলা।
ভাঙা গড়া চলছে সদাই,
বিরহ মিলন মেলা।
কবিতা জুড়ে দুঃখ সাগর,
কবিতা জুড়ে নেশা।
কবিতা জুড়ে আনন্দ স্রোত,
কবিতায় কাঁদা হাসা।
কবিতা জুড়ে বাঁচার শক্তি,
উঠে দাঁড়ানোর বল।
কবিতা জুড়ে দেশ ভক্তি,
বিপ্লবী সম্বল।
কবিতা জুড়ে ভক্তির স্রোত,
প্রেমের শব্দ মালা।
কবিতা জুড়ে স্মরণিকা গড়া
হৃদয় বহ্নি জ্বালা।
তাই,কবিতা লিখুন ,কবিতা পড়ুন,
কবিতা নিয়ে ভাবুন।
কবিতা জুড়ে জীবন যাপন,
কবিতায় পথে নামুন।
24/09/24
পৃথিবীর প্রাচীন সাতটি আশ্চর্য
কবিতায়ন-সুদীপ সিনহা
রোডস এর ক্যালোসাস
জিউসের মূর্তি,
গিজার পিরামিড,
দেখে পাবে ফুর্তি।
হ্যাংগিং গার্ডেন ব্যাবিলন দেশেতে,
আর্টেমিস টেম্পল আছে ইফসাসেটে।
আলেকজান্দ্রিয়ার বাতিঘর বেশতো,
হ্যালিকার্নাসেসের সমাধিতে শেষ তো।
আমি মৌমিতা
।।।সুদীপ সিনহা।।।
ছেলেবেলায় সপ্ন ছিল,করবো একটা কিছু,
লড়াই করে ওপরে উঠব,রইবো না আর নিচু।
সবচে বড় প্রফেশনে,সবচে বড় কাজে,
লড়িয়ে দেব জীবন আমার,যেটা আমায় সাজে।
ডাক্তার হবো,অনেক বড়ো, জীবন বাঁচাবো লোকের,
কিছুটা হলেও করবো লাঘব,যন্ত্রনা আর শোকের।
বাবা মায়ের সপ্ন গুলো,সাজিয়ে বুকের কোনে,
ছোট থেকেই লড়াই আমার,জিতেছি সব রনে।
মেধার জোরে,সকল বাধা,নিমেষে করে জয়,
ডাক্তারিতে সফল হয়ে,হয়েছিনু দুর্জয়।
মায়ের মুখে হাসি অনেক,অনেক আশার আলো,
বাবার মুখে আমার জন্য গর্ব ঝলমলো।
মেয়ে তোমার ডাক্তার,আবার পোস্ট গ্রাজুয়েট ট্রেনি,
কিন্তু হায়রে পোড়া কপাল,আমি কন্যা শ্রেণী।
কন্যা রত্ন আমি আবার,খাদ্য কারও কাছে,
ডাক্তার হইবা পাবলিক,তাতে,তফাৎ কি আর আছে।
সারা দিনের,সারা রাতের অজস্র ক্লান্তিতে,
হায় ,অসহায় ,আমি মেয়ে,পাইনি কোথাও শুতে।
একটু যদি জিরোবো বলে ,যাই সেমিনার হলে,
ঘুমের মধ্যে ধর্ষক এলো,আমায় খাবে বলে।
বাধা দেবার পাইনি সুযোগ,হল সবই শেষ,
মেয়ে হয়ে জন্মানো পাপ?এই আমাদের দেশ?
এই কি আমরা কন্যাশ্রী,এই কি আমরা মা?
কোন সমাজে ছিলাম আমি,হিসাব পেলাম না।
12/08/24
কন্যাশ্ৰী
।।।সুদীপ সিনহা।।
আমি কন্যা ,আমি শক্তি,আমি কন্যাশ্রী,
আমি সাম্য, আমি মৈত্রী,যুগ প্রদর্শী।
সমাজের যত পিছিয়ে পড়া, সব মেয়েদের জন্য,
পশ্চিমবঙ্গ সরকারের "কন্যাশ্রী" ধন্য।
অর্থ কোন সমস্যা নয়,উচ্চ শিক্ষা লাগি,
কন্যাশ্রী স্কলারশিপ, সক্রিয় উদ্যোগী।
তিন উপাদান এই স্কীমেতে,K1,K2, K3,
K1 এ পাবে হাজার টাকা, প্রতিটি ছাত্রী।
K2 তে 25000 এককালীন পাবে,
K3 তে মাসিক বৃত্তি, দু আড়াই হাজার হবে।
ছাত্রীর বয়স তের থেকে আঠারোর কম,
K1 এ অন্তত অষ্টম শ্রেণীতে পড়া প্রয়োজন।
ছাত্রী হলে,অবিবাহিতা,আঠারো ঊনিশের মাঝে,
পাঠরতা কন্যার k2 লাগবে ভীষন কাজে।
K3 তে স্নাতক হলে,পাঠরতা মেয়ে,
দু আড়াই হাজার মাসিক বৃত্তি, প্রত্যেকে যাবে পেয়ে।
তাই বলি জয়,কন্যাশ্রীর, জয় কন্যার জয়,
পড়বো মোরা, জিতব মোরা, আমরা নির্ভর।
11/08/24
পথের মাঝে
।।।সুদীপ সিনহা।।
হটাৎ গতির, মাথায় যতি
থমকে দাঁড়ালো দেহ,
চলতে চলতে,পথেতে ধপাস,
নাই কোনও সন্দেহ।
কি যে পেলাম,কি হারালাম,
যোগ বিয়োগের পাতায়,
হিসেব নিকেশ ,হিজিবিজি আঁকা,
বন্ধ রইলো খাতায়।
গর্ব,দেমাক, অহংকার বা
মিথ্যে সাজানো মায়া।
রইলো পড়ে পথের মাঝেতে,
লাশ হয়ে গেল কায়া।
দুচার জনের হায় হুতাশন,
দুচার জনের শ্বাস।
মৌনমুখর হল কিছুক্ষন,
বেশ ভারী বাতাস।
তার পরে সব যে যার কর্মে,
বিস্মৃত হল সব ,
বিস্মৃত তুমি, তোমার চাহিদা,
বিস্মৃত কলরব।
পাখিরা আবার ডাকছে তেমনি,
বাতাস বহিছে মৃদু।
সব শোভা আছে,সব আয়োজন,
তুমি নাই আজ শুধু।
হিংসা করেছো, ছিনিয়ে নিয়েছো,
জোর জুলুম বা দাঙ্গা।
থানা পুলিশ,কেস কাচারী,
নিয়েছো অনেক পাঙ্গা।
ধমকে চমকে,ভয় দেখিয়েছো,
গলা বাগিয়েছো জোর।
মায়া মমতার,বালাই করোনি,
হয়ে গেছ যোচ্চর।
আদায় করে অনেক নিয়েছো,
ভালোবাসা নয় মোটে।
এই নিয়ে তুমি ভারী আরামের,
জীবন কাটালে বটে।
তারপর সব হল ইতিহাস,
কর্মের ঘরে ফাঁকা।
এত যে স্বার্থ,কোথা গেল সব,
বন্ধ জীবন চাকা।
01/08/24
প্রভু তোমারই চরণে
।।।সুদীপ সিনহা।।
কৃষ্ণ আমার দয়াল ঠাকুর,
কৃষ্ণ ভগবান।
কৃষ্ণ মাঝেই আল্লা মালেক,
খোদা মেহেরবান।
কৃষ্ণ মাঝে ,মেরি মা আর
যীশুর অবস্থান।
শিন্তো ,তাও ,শিখ ,ইহুদি
সকল কিছু সমান।
কৃষ্ণ মাঝে মহান বুদ্ধ,
নানক,মহাবীর।
জরাথ্রুস্ত্র,কনফুসিয়াস,
সকল ধর্ম স্থির।
কৃষ্ণ ভজলে সকল মেলে,
কৃষ্ণ চরণে গতি।
তোমার কাছে প্রণতি হে প্রভু,
চরণে দাও গো মতি।
30/07/24
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Haldia
Kolkata
721657