Jadavpur Baghajatin High School Praktani

Jadavpur Baghajatin High School Praktani

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jadavpur Baghajatin High School Praktani, School, KOLKATA.

A gathering center for former students, retired teachers, and staff
Registration No.: S/17L/19101 Established: 1992
Office Hours: Every Saturday, 7:30 PM to 9:30 PM
We warmly invite all former students to actively participate and strengthen the bond.

25/04/2026

Arijit Nag
স্মৃতির উঠোনে ফিরে দেখা-
( অরিজিৎ নাগ )
আজ পঁচিশে এপ্রিল, ফিরে দেখি পথ,
যাদবপুর বাঘাযতীন স্কুল—আমাদের স্বপ্নের রথ।
খেলাঘরের দিনগুলি, হাওয়ায় ভেসে যায়,
বন্ধুত্বের হাসি আজও হৃদয়ে গাঁথা রয়।
শ্রেণিকক্ষের জানালা দিয়ে আলো ঢুকত চুপে,
শিক্ষকের কণ্ঠস্বর বাজে আজও মনের রূপে।
খাতার পাতায় লেখা ছিল কত না স্বপ্নগাথা,
সময়ের স্রোতে ভেসে গেছে, তবু রয়ে গেছে কথা।
প্রাক্তনীর এই দিনে মিলি আবার সবাই,
স্মৃতিরা হাতছানি দেয়—“ফিরে এসো ভাই!”
বয়স বেড়েছে, পথ আলাদা, তবু হৃদয় এক,
স্কুলের সেই দিনগুলি আজও অমলিন রঙে লেখা থাকে।
এই বন্ধন থাকুক অটুট, প্রজন্ম থেকে প্রজন্মে,
যাদবপুর বাঘাযতীন—তুমি চিরদিন থাকো আমাদের অন্তরে।

25/04/2026

Santanu Bhowmick member

সেই কবেকার কথা ---- যাদবপুর বাঘাযতীন উচ্চ বিদ্যালয় এর প্রাক্তনী'র বীজ বপন করা হলো। সেই চারা থেকে ছোট ছোট কচি কচি পাতা চোখ মেলতে শুরু করলো । গৌতম দা'র (ভদ্র ) সান্নিধ্যে আমরা অনেকেই তখন তার যত্ন নিতে শুরু করলাম।
দেখতে দেখতে ৩৪ বছর অনেক চড়াই উতরাই পেরিয়ে এখন সে এক পরিপূর্ণ পরিণত'র পাপড়ি মেলেছে , তার সুরভী ছড়িয়ে পড়েছে স্কুলের অন্দরে, সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের প্রসারতায়। আমাদের ক্ষমতা বিস্তৃত না হলেও পরিপূর্ণতা এবং প্রচেষ্টার বিন্দুমাত্র অভাব নেই , আর ঠিক এই পথ ধরেই আমরা প্রাক্তনী'র প্রতিটি প্রাণ মানুষের সেবায় যেন এভাবেই এগিয়ে চলতে পারি আগামী সূর্য লোকের দেশে।
আজ প্রাক্তনী'র ৩৫ তম শুভ জন্মদিনে সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা , বড়দের সশ্রদ্ধ প্রণাম।
এই হোক আমাদের পণ--
মানুষ সেবায় যেন থাকি প্রতিক্ষণ,
আমরা একান্তই প্রাক্তন।

25/04/2026

বর্তমান সহ সভাপতি গৌতম ভদ্র তার বক্তব্য।

উপরের দিকে আছে।

হাটি হাটি পা পা করে যাদবপুর বাঘাযতীন হাই
স্কুল ' প্রাক্তনী ' আজ তাঁর শৈশব, কৈশর পার করে উদ্দাম যৌবনে অবতীর্ণ।
মনে হয় সেদিনের ছোট চারা গাছটি ! আজ শাখা প্রশাখা বৃদ্ধি করে পাতা, ফুল ও ফলে ভরপুর এক বট বৃক্ষ। আমরা তার ছায়ায় স্নিগ্ধ হবো আরও যুগ যুগান্ত ধরে।
জন্মলগ্ন থেকেই আমদের প্রিয় এই সংগঠনটি চিন্তায়, কর্মে ও চেতনায় অগ্রণী। দীর্ঘ ৩৪ বছর পথচলায় নানা উত্থান পতন হয়েছে স্বাভাবিক ভাবেই কিন্তু কাজের ধারাবাহিকতা কম বেশি অব্যাহত ছিল।
বর্তমানে প্রক্তানীর কর্মকান্ডের ভরা জোয়ার। একদল তরুণ তুর্কি নিরলস ভাবে , অনেক অনেক কর্মসূচি রূপায়ণ করছে পরিকল্পনা অনুযায়ী। স্কুলের গণ্ডি পেরিয়ে এই অঞ্চলের একটি অন্যতম সামাজিক গণসংগঠন হিসেবে প্রাক্তনী আজ পরিচিত, সমাদৃত।
৩৪ বছরের দীর্ঘ পথচলা আরও সফল,সার্থক, সুন্দর ও সাবলীল হোক এই কামনা করি। সবাই ভাল থাকবেন।

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Kolkata
700092

Opening Hours

7:30am - 9:30pm