19/06/2026
Purba Barisha High School
Arise awake and stop not till the goal is achieved- Swami Vivekananda
19/06/2026
Prayer of Tuesday!!!
Vandemataram at our Assembly !!!
বন্দে মাতরম্
(বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
বন্দে মাতরম্।
সুজলাং সুফলাং মলয়জশীতলাং,
শস্যশ্যামলাং মাতরম্।
বন্দে মাতরম্॥
শুভ্রজ্যোৎস্না-পুলকিত-যামিনীম্,
ফুল্ল-কুসুমিত-দ্রুমদল-শোভিনীম্,
সুহাসিনীম্, সুমধুর-ভাষিণীম্,
সুখদাং বরদাং মাতরম্।
বন্দে মাতরম্॥
সপ্তকোটী কণ্ঠ-কলকল-নিনাদ-করালে,
দ্বিসপ্তকোটী ভুজৈর্ধৃত-খরকরবালে,
অবলা কেন মা এত বলে?
বহুবলধারিণীং নমামি তারিণীং,
রিপুদলবারিণীং মাতরম্।
বন্দে মাতরম্॥
তুমি বিদ্যা, তুমি ধর্ম,
তুমি হৃদি, তুমি মর্ম,
ত্বং হি প্রাণাঃ শরীরে।
বাহুতে তুমি মা শক্তি,
হৃদয়ে তুমি মা ভক্তি,
তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে।
বন্দে মাতরম্॥
ত্বং হি দুর্গা দশপ্রহরণধারিণী,
কমলা কমলদলবিহারিণী,
বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বাম্।
নমামি কমলাং, অমলাং, অতুলাং,
সুজলাং সুফলাং মাতরম্।
বন্দে মাতরম্॥
শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাম্,
ধরণীং ভরণীং মাতরম্।
বন্দে মাতরম্॥
বন্দে মাতরম্। 🇮🇳
14/06/2026
Parts of Speech
Camel pose
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Kolkata
700008