23/06/2026
কলেজে পড়লে মেয়েদের ৫০ হাজার টাকা সাহায্য
এই সময়: রাজ্যে মেয়েদের উচ্চশিক্ষার প্রসার এবং মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ার (ড্রপ-আউট) প্রবণতা রুখতে নয়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার রাজ্য বিধানসভায় নতুন সরকারের বাজেট পেশ করার সময়ে তিনি নারীশিক্ষার উন্নয়নে একাধিক বড়সড় আর্থিক প্যাকেজ ও স্কিমের প্রস্তাব দেন। অর্থমন্ত্রী জানান, এ বার থেকে সরকারি বা সরকারপোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট (স্নাতক) কোর্সে ভর্তির সময়ে অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। উচ্চশিক্ষায় ছাত্রীদের এই অনুদান দেওয়ার লক্ষ্যে বাজেটে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
20/06/2026
দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় চক্রের অন্তর্গত নারায়ণপুর হাই স্কুল (ওল্ড সাইট) প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপিত হলো।
সূচনা: আমাদের জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের গৌরবময় সূচনা ঘটে।
সাংস্কৃতিক অনুষ্ঠান: বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা মিলে গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন।
তথ্যচিত্র ও কুইজ: অনুষ্ঠানের একটি অন্যতম আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে আয়োজিত একটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কুইজ প্রতিযোগিতা। সেখানে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
আলোচনা সভা: এই বিশেষ দিনটির ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বিদ্যালয়ের একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী বিস্তারিত আলোচনা করেন, যা উপস্থিত সবাইকে সমৃদ্ধ করে।
সমাপ্তি: সর্বশেষে, উপস্থিত সকলের জন্য বিশেষ মিড-ডে মিলের আয়োজনের মধ্য দিয়ে এই সুন্দর ও সফল অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
19/06/2026
এই উষ্ণতম দিনগুলো তে একটু স্বস্তির নিঃশ্বাস দেবার জন্য আজ বিদ্যালয়ে "GLUCOPLUS-C"(Orange ) বিতরণ করা হলো লিটিল গিফট ফাউন্ডেশন এর সৌজন্যে । সবাই বেশি বেশি জল খাবে। সুস্থ থাকো ভালো থাকো। সবাইকে একরাশ ভালোবাসা।
17/06/2026
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে ভারত সরকারের আয়ুষ মন্ত্রক কর্তৃক গৃহীত বিশেষ উদ্যোগ “Yoga Sangam” কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো যোগচর্চার মাধ্যমে সুস্থ শরীর, শান্ত মন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সমাজে সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়া।
এই মহান উদ্যোগের অংশ হিসেবে নারায়ণপুর হাই স্কুল (পুরাতন) উচ্চ মাধ্যমিক, ভাঙ্গড়, দক্ষিণ ২৪ পরগনার পক্ষ থেকে আগামী ২১শে জুন ২০২৬, রবিবার, সকাল ৬:৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে “Yoga Sangam” কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের এই কর্মসূচিতে উপস্থিত থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
যাঁরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাঁদের অবশ্যই ১৯/০৬/২০২৬ তারিখের মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিজেদের নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হচ্ছে।
আসুন, যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলি এবং সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনের অঙ্গীকার করি।
নারায়ণপুর হাই স্কুল (পুরাতন) উচ্চ মাধ্যমিক
ভাঙ্গড়, দক্ষিণ ২৪ পরগনা
13/06/2026
অভিনন্দন ও শুভেচ্ছা
আমাদের বিদ্যালয়ের গর্ব, সম্মানীয়া শিক্ষিকা শ্রীমতী Urmimala Raychaudhuri (সঙ্গীত) এবং সম্মানীয় শিক্ষক শ্রী avijit Bhattacharya (মাউথ অর্গান) " টেকনো ইন্ডিয়া দ্রোণাচার্য শিল্পী পুরস্কার" অর্জন করায় নারায়ণপুর হাই স্কুল (পুরাতন) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তাঁদের এই অসামান্য সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বিদ্যালয় পরিবারের জন্য গর্বের বিষয়। শিল্প ও সংস্কৃতির মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনশীল বিকাশে তাঁদের নিরলস প্রচেষ্টা এবং নিষ্ঠা আজ সম্মানিত হয়েছে।
আমরা তাঁদের আগামী দিনের আরও বৃহত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি। তাঁদের অর্জন আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবে। 🌟🎶