19/05/2026
আজ Aintik Kar (St. Stephen, Class 6) ক্লাসের প্রায় এক ঘণ্টা আগেই এসে গিয়েছিল।
কারণ?...........একটু বেশি practice করবে বলে।
ওকে নিজের মতো বসে কাজ করতে দেখে একটা জিনিস খুব মনে হচ্ছিল...
ছোটবেলায় একটা বাচ্চার মধ্যে কী অদ্ভুত curiosity থাকে!
একটা জিনিস নিয়ে কতক্ষণ পড়ে থাকতে পারে।
বারবার try করে, প্রশ্ন করে, আবার নতুন করে ভাবে।
তখন ওরা marks-এর জন্য শেখে না।
শেখে কারণ ওদের জানতে ইচ্ছে করে।
কিন্তু বড় হওয়ার সাথে সাথে কোথাও যেন সেই ইচ্ছেটাই কমে যেতে থাকে।
“কেন?”
এই প্রশ্নটার জায়গা ধীরে ধীরে নিয়ে নেয় .......
“এটা পরীক্ষায় আসবে?”
তার ওপর এখন mobile, reels, instant entertainment...
সবকিছু যেন মনটাকে সবসময় একটু একটু করে টেনে নিয়ে যায়।
Deep focus জিনিসটাই rare হয়ে যাচ্ছে।
তাই যখন দেখি একটা বাচ্চা নিজের ইচ্ছেতে extra time নিয়ে practice করতে আসছে,
তখন সত্যিই ভালো লাগে।
মনে হয় curiosity টা এখনও পুরো হারিয়ে যায়নি।
হয়তো আমাদের বড়দের কাজ শুধু pressure দেওয়া না।
বরং এমন একটা environment তৈরি করা,
যেখানে একটা বাচ্চা আবার নিজের ইচ্ছেতে কোনো কিছু নিয়ে deeply involved হতে পারে।
কারণ সবসময় mobile থেকে বাচ্চাদের সরিয়ে রাখা যায় না।
কিন্তু mobile-এর বাইরেও যদি ওদের genuinely টানে এমন কিছু তৈরি করা যায়,
তাহলে হয়তো ওরা নিজেরাই screen থেকে একটু সরে আসে।
.........2015 সাল থেকে এই এতগুলো বছর ধরে EDUBASE-এ আমরা শুধু “পড়ানোর” চেষ্টা করিনি।
চেষ্টা করেছি কীভাবে একটা বাচ্চাকে সত্যিই শেখার সঙ্গে জড়িয়ে দেওয়া যায়।
যাতে learning শুধু syllabus-এর মধ্যে আটকে না থাকে।
যাতে ওরা নিজেরাই প্রশ্ন করে, explore করে,
আর কোনো কিছু বুঝে ওঠার আনন্দটা অনুভব করতে পারে।
কারণ সব learning বই খুলে হয় না।
কিছু learning ভিতর থেকে জেগে ওঠে।