Patipukur Adyanath Siksha Mandir - H.S

Patipukur Adyanath Siksha Mandir - H.S

Share

All Present And Ex- students are joining this page.

03/05/2024
05/09/2023

Bibhuti Bhushan Sen এবং এই স্কুলের সকল মাস্টারমশাই এবং দিদিমনিদের তরফ থেকে সকল ছাত্র-ছাত্রীদের জন্য অনেক ভালোবাসা এবং আর্শীবাদ রইলো।🙏🏽

08/08/2023

অনুগ্রহ করে এই গ্রুপটি শেয়ার করুন, আপনার পরিচিত এই স্কুলের সকল ছাত্রছাত্রীদের কাছে।

09/06/2023

মায়ের গঙ্গাযাত্রা তিনি আটকাতে পারেন নি, কিন্তু তাঁর ব্যাক্তিত্বের সামনে কারও দুঃসাহস হয়নি মৃত্যুপথযাত্রী দিগম্বরীর গঙ্গাযাত্রার কথা বলতে। হ্যাঁ দ্বারকানাথ রুখে দিয়েছিলেন সহধর্মিণীর গঙ্গাযাত্রা।

অলকাসুন্দরী বাঁচতে চেয়েছিলেন। তাঁকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে গঙ্গাযাত্রায় নিয়ে যাওয়া হয়। বেঁচে থাকার জন্য তাঁর মনে ছিল তীব্রতর আকাঙ্খা। বাড়ির লোকের বিরুদ্ধে ক্ষুব্ধ, বিরক্ত, হতাশ অলকাসুন্দরী বলেছিলেন "যদি দ্বারকানাথ বাড়ীতে থাকিত, তবে তোরা কখনই আমাকে লইয়া যাইতে পারতিস না"। মায়ের গঙ্গাযাত্রা অবশ্য রুখে দিতে পারেন নি দ্বারকানাথ কিন্তু তাঁর সহধর্মিণী দিগম্বরী যখন মৃত্যুশয্যায় কারো আর দুঃসাহস হয়নি গঙ্গাযাত্রার কথা বলতে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কলকাতার সেরা বৈদ্য,ডাক্তার ডেকে নিজের স্ত্রীর চিকিৎসা করেছিলেন।

জানতে ইচ্ছে হয় গঙ্গাযাত্রী কারা ছিলেন ? আসুন সেই ইতিহাসের দিকে একটু আলোকপাতের চেষ্টা করা যাক৷
বাড়িতে কেউ মারা গেলে তখন মনে করা হত দুর্ভাগ্যের ও অধর্মের কাজ৷ যদি কেউ বাড়িতে মারা যেতেন মনে করা হত সে পাপী,তার আত্মার সদগতি হবে না,অতএব মৃতপ্রায় মানুষকে একপ্রকার ঘটা করে গঙ্গাযাত্রা করানো হত,এবং ওই মৃতপ্রায় মানুষকে বলা হত গঙ্গাযাত্রী।

অলকাসুন্দরী কে দ্বারকানাথ প্রাণের অধিক ভালবাসতেন বললে কম বলা হয়।তাঁর প্রতি ভক্তিবশত তিনি স্বেচ্ছায় অনেক বিধিনিষেধ মেনে নিতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দ্বারকানাথ তাঁর মায়ের শেষ সময়ে তাঁর পাশে থাকতে পারেন নি। তখন তিনি ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের দিকে ঘুরে বেড়াচ্ছেন।আগ্ৰায় খবর পেলেন মাতা গুরুতর অসুস্থ।খবর পেয়ে তিনি বাড়ি ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে পড়েন। কিন্তু তখন মনে করলে দ'ঘন্টায় আগ্ৰা থেকে বিমানে কলকাতা ফিরে আসা সম্ভব নয়।যানবাহন বলতে তখন ওই ঘোড়ার গাড়ি আর বজরা।মোটেও সেসব দ্রুততম যানবাহন নয়।

দ্বারকানাথের বজরা যখন কলকাতার ঘাটে পৌঁছেছে তার আগেই মায়ের মৃত্যু হয়েছে। সারা রাস্তা এমনি শোকে মূহ্যমান ছিলেন কিন্তু বাড়িতে এসে যখন শুনলেন মৃত্যুর তিন দিন আগে অলকাসুন্দরী যখন যন্ত্রনায় কাতরাচ্ছে তাঁকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে গঙ্গাযাত্রায় নিয়ে যাওয়া হয়। তাঁর বাড়ির লোক অলকাসুন্দরীর বেঁচে থাকার জন্য অদম্য ইচ্ছা, অথবা আকুতির কোন মূল্য দেয়নি।

পৌত্র দেবেন্দ্রনাথ ঠাকুর এই বিষয়ে লিখেছেন আত্মচরিতে-"বৈদ্য আসিয়া কহিল,"রোগী কে আর গৃহে রাখা যাবেনা। অতএব সকলে আমার পিতৃমহীকে গঙ্গাতীরে লইয়া যাইবার জন্য বাড়ির বাইরে আনিল।লোকে অলকাসুন্দরীর কথা শুনতে চায় নি, তখন তিনি বলেছিলেন "তোরা যখন আমার কথা না শুনে আমাকে গঙ্গায় নিয়ে গেলি, তেমনি আমি তোদের সকলকে খুব কষ্ট দিব, আমি শীঘ্র মরিব না"। গঙ্গাতীরে তিনি তিন রাত্রি জীবিত ছিলেন।পরের বছরের শুরুতে দ্বারকানাথের সহধর্মিণী দিগম্বরী যখন মৃত্যুশয্যায় কারো আর দুঃসাহস হয়নি গঙ্গাযাত্রার কথা বলতে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কলকাতার সেরা বৈদ্য,ডাক্তার ডেকে নিজের স্ত্রীর চিকিৎসা করেছিলেন।

কলমে-অরুণাভ সেন।

#দ্বারকানাথ

গ্ৰন্থৃঋণ কৃতজ্ঞতা স্বীকার, দ্বারকানাথ ঠাকুর, বিস্মৃত পথিকৃৎ,কৃষ্ণ কৃপালিনী

Photos from Indo Bangla Book Shop's post 07/06/2023
07/06/2023

বাংলা ভাষায় প্রবাদ-প্রবচন নিয়ে বিস্তর বই আছে। অথচ বাংলার যা একান্ত আপন, ঠাকুমা দিদিমার মুখে মুখে, হেকিম কবিরাজের নিদান বিধানে, পাঠশালার পড়াশোনায়, সংসারের কথোপকথনে, নির্দোষ মজা-মশকরায়, এমনকী বেদ-উপনিষদ-পুরাণে, বাংলার গ্রামীণ চর্চায় যা মণিমাণিক্যের মতো ছড়িয়ে আছে, বাংলার সেই একান্ত নিজস্ব ‘শোলক’ নিয়ে কিন্তু কোনও সংকলনের সংবাদ শোনা যায়নি। এর কারণ অজানা, হয়তো বা আগ্রহী গবেষণার অভাব।

অথচ স্মরণাতীত কাল থেকে বাংলা ভাষায় ‘শোলক’ সর্বদাই ‘প্রবাদ-প্রবচন’-এর সহোদর প্রতিম, পাশাপাশি হাতে হাত রেখে দুজনে হেঁটে চলেছে। তবু ছন্দময় শোলক, যা শুনলেই মন ভরে ওঠে অনাস্বাদিত মাধুর্যে, সে অবহেলিত, হারিয়ে যাচ্ছে অনাদরে। প্রবাদ-প্রবচন যদি হয় সুয়োরানি, শোলক দুয়োরানি।

লেখক দম্পতি সুভাষ ও কাজল দীর্ঘদিন ধরে বাংলা ভাষার এই শোলককে একত্রিত করার এক দুরূহ কাজে প্রয়াসী হয়েছেন, তাঁদের সংগ্রহের সিন্দুকে সঞ্চিত ছিল ‘শোলক’–সিন্ধুর বেশ কিছু বিন্দু। সেখান থেকে বেছে-বুছে বহু বিচিত্র বিষয়ের ১১১১টি ‘শোলক’ সহজবোধ্য ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ বর্ণানুক্রমে তাঁরা পরিবেশন করেছেন এই অসাধারণ বইয়ে।

নিঃসন্দেহে বলা যায়, এই অলোকসামান্য সংকলন গ্রন্থ বাংলা ভাষার শুধু একমাত্র মাইলফলক নয়, স্মরণীয় দলিলও বটে। বলা বাহুল্য, অবশ্য সংগ্রহণীয়।

অর্ডার লিঙ্ক
https://indobangla.com.bd/products/sholok

Photos from Dev's post 06/06/2023
05/03/2021

সুপ্রভাত।

02/03/2018

Wish you, your family and friends, a happy Holi.

Want your school to be the top-listed School/college in KOLKATA?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


A. N Saha Road, Kolakta 48
Kolkata
700048