Dr. Fazal Kader

Dr. Fazal Kader

Share

Government Medical
6.Low Tuition Fees
7.❌Exam

Contact for Admission
☎️+996220853294

দেশের বাইরে সরকারি মেডিক্যালে কম খরচে 🥼MBBS🩺 করতে চাইলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে কিরগিজস্তান, তাজিকস্তান!
1.5 Years Course
2.❌IELTS
3.100%VISA
4.❌Embassy
5.

18/06/2026

September intake admission is open.....

17/05/2026

প্রকৃতির মাঝে একা হাঁটার মধ্যে এক ধরনের শান্তি আছে।

এটা এমন না, যা হঠাৎ করে জীবনের সব সমস্যার সমাধান এনে দেয়।
বরং এটা ধীরে ধীরে মনকে হালকা করে দেয়,

ঠিক যেমন বিকেলের নরম আলো ধীরে ধীরে একটা ঘর ভরে তোলে।

যখন আপনি একা কোনো কাঁচা পথে হাঁটেন, চারপাশে শুধু গাছের শব্দ,
দূরে পাখির ডাক, ভেজা মাটির গন্ধ, তখন পৃথিবীটাকে আর ততটা কঠিন মনে হয় না।

মনে হয়, জীবন একটু ধীরে চলছে। কেউ তাড়া দিচ্ছে না।

একসময় হাঁটতে হাঁটতে আপনি ছোট ছোট জিনিস লক্ষ্য করতে শুরু করেন,

পাতার ওপর জমে থাকা বৃষ্টির ফোঁটা, হালকা বাতাসে ঘাসের দুলে ওঠা, দূরের মেঘের ধীরে ভেসে যাওয়া।

অদ্ভুতভাবে, এই সাধারণ জিনিসগুলোই যেকোনো মনকে শান্ত করে ফেলে।

প্রকৃতির মাঝে একা হাঁটলে মানুষ নিজের ভেতরের শব্দও শুনতে পারে।

যে অনুভূতিগুলো এতদিন ব্যস্ততার নিচে চাপা ছিল, সেগুলো ধীরে ধীরে ভেসে ওঠে।
মন একটু হালকা হয়। শ্বাস নিতে সহজ লাগে।

একা থাকা তখন আর loneliness মনে হয় না। বরং মনে হয়, অনেকদিন পর নিজের কাছেই ফিরে এসেছেন।

হয়তো এ কারণেই প্রকৃতি মানুষের এত কাছের।

পৃথিবী যখন খুব জটিল লাগে, প্রকৃতি তখন মনে করিয়ে দেয় জীবন এখনো সুন্দর হতে পারে।

17/04/2026

আমরা অসংখ্য স্বপ্ন বুনি –
কিন্তু শেষমেশ জীবন হাটে নিয়তির লেখা পথ ধরে।🖤

06/04/2026

পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলো বিনামূল্যেই পাওয়া যায়—মেঘলা আকাশ, বর্ষার বৃষ্টি, আর মানুষের ভালোবাসা 💙

05/04/2026

মানুষ জীবনে যেদিন বুঝবে খাবারই তার প্রথম ওষুধ, সেদিন থেকেই সে সত্যিকারের ভালো থাকার পথে হাঁটা শুরু করবে।

আপনার মা’কে ক্যালসিয়ামের ট্যাবলেট কিনে দেওয়ার আগে প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ার অভ্যাসটা গড়ে তুলুন।

আপনার সন্তানেরা সকালে ডিম খায়
কিন্তু খেয়াল করেছেন কি, আপনার স্ত্রী নিজে খাচ্ছে কিনা?

আমাদের পরিবারে অনেক সময় নারীরাই নিজেদের প্রয়োজনটাকে সবার শেষে রাখে।
কিন্তু ডিম, দুধ, মাছ, মাংস এগুলো বিলাসিতা নয়, এগুলো শরীরের জ্বালানি।

আজ যদি খাবারের পেছনে একটু খরচ বাঁচান, কাল সেই টাকাই হয়তো হাসপাতালের পেছনে খরচ হবে।

পুষ্টিকর খাবার মানে শুধু শক্তি নয় ,এটা আপনার শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।
যত ভালো খাবেন, তত বেশি আপনার শরীর রোগের বিরুদ্ধে লড়াই করতে পারবে।

রোগ হওয়ার পিছনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হাটা চলা এক্টিভিটি কমে যাওয়া। আমরা যারা শহরে থাকি চলাফেরা জায়গাই নাই। গ্রামেও ইদানীং মানুষ শুয়ে শুয়ে ফোনে ব্যস্ত।

এই যে নরমাল ডেলিভারির হার কমছে ,এই নরমাল ডেলিভারির হার কমে যাওয়ার পেছনে একটি বড় কারণ হলো প্রেগন্যান্সির পরে অতিরিক্ত বিশ্রাম।

অতিরিক্ত রেস্টের কারণে
• লেবার পেইন দেরিতে শুরু হয়
• ডেট পার হয়ে যায়
• ওজন বেড়ে যায়
• ডায়াবেটিসসহ নানা জটিলতা তৈরি হয়

প্রেগন্যান্সি অবশ্যই একটি ইমোশনাল জার্নি,
কিন্তু নিজের এবং বাচ্চার সুস্থতার জন্য সক্রিয় থাকা খুবই জরুরি।

পরিশেষে নিজের যত্ম নিন। খাবারকে মাঝেমধ্যে ওষুধ মনে করে খান। নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয় ,এটা দায়িত্ব।

01/04/2026

কেন প্রস্রাবে জ্বালাপোড়া হয়?
★ইউরিন ইনফেকশন (UTI)
★ কম পানি খাওয়া
★ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকা
★যৌনবাহিত রোগ (STD)
★ কিডনি বা মূত্রনালীর সমস্যা

★ যে লক্ষণগুলো খেয়াল রাখবেন
১. প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা
২. বারবার প্রস্রাবের চাপ
৩.প্রস্রাব ঘোলা বা দুর্গন্ধযুক্ত
৪.নিচে পেটে ব্যথা
৫. জ্বর আছে কিনা

19/03/2026

অনেকে চান তাদের মৃত্যুর পর যেন কেউ তাদের ছবি শেয়ার না করে। এই বিষয়ে তারা ফেসবুকে লিখে যান বা কাছের মানুষদের বলে যান।

এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, এবং আমি সেটিকে সম্মান করি।

তবে কিছু বিষয় ভেবে দেখা যেতে পারে :

১. আপনি যদি মনে করেন বর্তমানে শেয়ার করা ছবিগুলো আপনার মৃত্যুর পর গুনাহের কারণ হতে পারে, তাহলে এখনই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন না কেন?

২. সব ধরনের ছবি শেয়ার করা নিষিদ্ধ নয়। পর্দা মেনে ছবি ইন্টারনেটে থাকলে সেটি সমস্যার কিছু নয়। তবে অনেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে একেবারেই ছবি শেয়ার করেন না, এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তা প্রশংসনীয়।

৩. অনেক মানুষ অতীত পরিবর্তন করে বর্তমানে ধর্মের পথে ফিরে আসেন। কিন্তু আগের জীবনের অনেক ছবি চাইলেও ইন্টারনেট থেকে মুছে ফেলা যায় না। ইনশাআল্লাহ, আল্লাহর কাছে তওবা করলে সেই ছবিগুলোর জন্য গুনাহ হবে না। আল্লাহ আমাদের নিয়ত ও বর্তমান অবস্থা দেখেন, অতীত নয়।

৪. আপনি যদি সত্যিই মনে করেন আপনার বর্তমান জীবনধারা আপনার পছন্দ নয়, তাহলে ধীরে ধীরে সেটি পরিবর্তন করার চেষ্টা করুন। পরিবর্তন সময়সাপেক্ষ, তাই নিয়ত করে ফেলুন আজ ই এবং আল্লাহর কাছে সাহায্য চান।

৫. মৃত্যুর আগে যদি আপনি ভুল জীবনযাপন করে থাকেন, তাহলে মৃত্যুর পর ছবি মুছে ফেললেও তেমন উপকার হবে না। আল্লাহ মানুষের জীবনের কাজের হিসাব করবেন মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরের নয়।

17/03/2026

একটা প্রবাদ আছে - যুদ্ধের সময় অন্য সব দোকানপাট বন্ধ হয়ে গেলেও ফুলের দোকান কখনও বন্ধ হয় না।

কারণ তাজা ফুল গুদামে জমিয়ে রাখা যায় না।

যুদ্ধ হোক বা শান্তি - ফুল তার নিজের নিয়মেই ফোটে। ফুলের কাছে এসবের কোনো পার্থক্য নেই।

===

ছবি: মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় শহিদ স্বামীর জানাযায় ফুল হাতে সদ্য বিবাহিত এক ইরানি নববধূ।

16/03/2026

turkish mosque in bishkek

16/03/2026

যারা আগে বিয়ে করেছে তারা হতাশ, সংসারের ঘানি টেনে ক্যারিয়ার গড়তে পারেনাই।
যারা বিয়ে করেনাই তারা হতাশ, ক্যারিয়ার গড়তে গিয়ে সংসার গড়তে পিছিয়ে গিয়েছে !

যারা প্রাইভেট জব করছে তারা হতাশ, ছুটি নাই, চাকরীর নিরাপত্তা নাই।
যারা সরকারী চাকুরী করছে তারা হতাশ, গ্রামগঞ্জে থাকতে হয়, শহরের সুবিধা পায়না, সময় কাটেনা।

যারা দেশে থাকে তারা হতাশ, যোগ্যতানুযায়ী চাকরী নাই, এত জ্যাম, মূল্যবান সময়গুলা সব রাস্তাতেই দিতে হয়।
যারা বিদেশ থাকে, তারা হতাশ, সব সুবিধা আছে কিন্তু আত্মীয় স্বজন কেউ নাই।

Want your school to be the top-listed School/college in Bishkek?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Russia
Bishkek
22216