Mbbs Abroad

Mbbs Abroad

Share

Explore the World.✈️

Medicine Abroad?🩺

We help you get into top medical universities with SERVICE CHARGES FREE!!🤩
Your journey to becoming a doctor starts here — Affordable, Guided, and Stress-free.⚕️

Let’s make your dream come true!🥼
Study Medicine.

25/03/2026

কে জানি বলেছিল,Simple MBBS.
কে জানি বলেছিল MBBS দিয়ে কিছুই হয় না,
তারে আমি নিরন্তর খুঁজি এইবার।
স্পেশালিটির দরকার আছে,Post Graduation এর দরকার আছে তা আমি স্বীকার করি,পড়াশোনার তো শেষ নেই।
তবু
পৃথিবীর একটা অন্যতম কঠিন ডিগ্রী নেওয়ার পরও কেন জানি একটা Outdoor Patient Manage এর জন্য,একটা GP র
Case Solve করবার জন্য,
একটা ঠিক জায়গায় Refer করবার জন্য আরো ডিগ্রী নেওয়া লাগে।
কারা যেন এসে আমাদের এই জুনিয়রদের ভেতরে এক ভয় ঢুকায়ে দিয়ে গেল?
তাই প্রেসক্রিপশন প্যাডে শুধু MBBS লিখতে গেলে কষ্ট হয়,
নিজেরে কেন জানি ছোট ছোট লাগে,মনে হয় কয়েক মাসের জন্য নেওয়া একটা ট্রেনিং কে ডিগ্রীর নামে বসায়ে দেই,
রোগী মনে করুক ,আরে এ ডাক্তার তো বিশাল ডাক্তার!
কত ডিগ্রীর ছড়াছড়ি।
কিভাবে,কার কথায় কার অপমানে জুনিয়র ডাক্তারদের ভেতর এই হীনমন্যতা ঢুকে গেল,
কিভাবে একটা পুরো সিস্টেম Develop হয়ে যায় যে,
Internship এর সময় Duty বাদ দিয়ে
Post Graduation এর কোচিং করতে হয়!
একটা Rat Race,একটা Rat Race!
একটা প্রায় ৭ বছরের ডিগ্রী নিয়ে,জীবনের রক্ত মাংস,ঘুম ক্ষয়ে ,
তারপর আবার এই ক্লান্ত শরীর,ক্লান্ত মনেরে নিয়ে আবার কিভাবে জীবনযুদ্ধে জড়ায়ে যায় এই জুনিয়রেরা।
একটা Desperation,এতটা Desperation মাথায় ঢুকে গেল কবে!
কে বুঝাল Third Year থেকেই Davidson পড়তে হবে,কোর্সে ভর্তি হতে হবে নিজের ক্লাসের মেইন বই বাদ দিয়ে,
কারা করিল উপহাস হায়!-
একটা জুনিয়র মেইন বই খুলল বলে।
কারা বলেছিল জানি,মেইন বই পড়ে শেষ করা যায় না,
কারা বলেছিল জানি মেইন বই পড়লে পাস করা যায় না।
তারপর তারা Post Graduation এ ঢুকে আবার সেই মেইন বই খুলে,
যে মেইন বই পড়ে আসবার কথা ছিল মেডিকেলের প্রথম চতুর্থ বর্ষে,সেই বই আবার কেন খোলা লাগে Post Graduation এ?
বেসিক তো এগুলাই,পড়া তো এগুলাই,
এগুলার বাইরে কি আছে আর!
যা আছে Intervention,Skill Issue অভ্যাসের ব্যাপার,আস্তে আস্তে হাতে চলে আসে।
একটা Capitalist Greed আমাদের কই নিয়ে গেল,আমাদের শান্তি কিভাবে নিল কেড়ে,
আমাদের স্থিরতা ধীরতা হৃদয়ের হারায়ে গেল,
অন্য মানুষেরে সুস্থ করে,সুখী করে ডাক্তাররা নিজেরা কেন আজ অসুখী হল?
আর কত ছুটিবে জীবনে,আর কত!
শরীরেরে,মনেরে তার বিরুদ্ধে আর কত টানা যায়!
আমার ক্লান্তি লাগে যে,বিষণ্ণ লাগে,
আমার হৃদয় হয়ে উঠে কেমন অস্থির,
কে পাশ করে গেল FCPS,MD
কার হয়ে গেল MRCP,USMLE.
হোক হোক সে প্রার্থনা আমি করি,তবে যেন সেই তাড়া আমাকে অস্থির না করে তুলে,আমার হৃদয় রে যেন চূর্ণ না করে দেয়-
হে প্রভু।
অনেকদিন পর অনেক বয়স হয়ে গেলে তারপর অনেক টাকা আসবে এই লোভে,
আমার রাত ১-২ টা পর্যন্ত রোগী দেখে টাকা আয় করতে হবে
সেই দীনতা আমার যেন না আসে কভু।

একদিন নীলক্ষেত যাচ্ছিলাম শুক্রবার দুপুরে,তার পর রিকশাচালক মামা হঠাৎ করে বললেন,
“মামা তাড়াতাড়ি টাকা দেন,বাসায় চলে যাব।”
আমি বললাম ,”কেন? এখনো তো দুপুর কেবল।তার উপর রাস্তাঘাট খালি,রাত পর্যন্তও তো চালাতে পারেন।”
তারপর উনি বললেন,”না মামা,আমার দিনে টার্গেট হল ১০০০ টাকা।এইটা আয় করতে পারলেই আমি বাসায় চলে যাই।”
“কেন?”
“এর বেশি টাকার দরকার পড়ে না চলতে।”
“সেই সময়ে কি করেন?”
“ঘুমাই,ঘুরি,বাচ্চাদের নিয়ে খেলি।”

আমি আমার জীবনের সব থেকে বড় ধাক্কাটা খেলাম তখন,একটা রিকশাচালক মামাও এইভাবে ভাবে!
সেই রিকশাচালকের হৃদয় দাও আমারে প্রভু,তার থেকেও যে শিখবার অনেক কিছু আছে।

এই কথাগুলোই যদি আমি ২ মাস আগে লিখতাম,কেউ আমারে বিশ্বাস করত না।
শুরুতেও হয়েছে তাই,
My first Clinical Case about Forgotten DJ stent was not an accidental post.
I was damn confident even before I put my hand on my patients body for the first time.
কিন্তু সমস্যা ঘটল এক জায়গায়,
কয়েকজন আমারে এসে বলতে লাগল,
মাত্র ডিগ্রী করে বেরিয়েছ,অনেক জুনিয়র তুমি,এইভাবে ডিফেইম করতেছ কেন?
কয়েকজন কেন জানি রাগ পেয়ে গেল।
অন্য কয়েকজন এসে জিজ্ঞাসা করতে লাগল আমার Part 1 আছে কিনা,আমার Part A আছে কিনা-
যেন একটা Simple MBBS Degree নিয়ে Forgotten DJ Stent টাকে Identify করা আমার অপরাধ।
তার পাশাপাশি কতগুলো Reflexive,Aggressive Comment.
আমি কিছু বলি নাই,আমি তারপর দিন থেকে রাত জেগে,খেয়ে না খেয়ে লিখালিখি শুরু করলাম।
একটার পর একটা কেইস,একটার পর একটা।
মাত্র ২ মাসে আমি যে পরিমাণ লিখেছি সে লিখা আমি আমার লিখালিখির ক্যারিয়ারে আর কখনো লিখি নাই।
এইবার বোধ হতে লাগল অনেকের,আস্তে আস্তে সেই Aggressive Comment গুলা কমে গেল,আস্তে আস্তে অনেকে এসে Appreciate করতে লাগল।
মাত্র ২৬ টা কেইস লিখলাম আমি,আমার লিখা পৌঁছাল পাশের দেশে,বাঙালিদের কাছে।
গ্রুপে যুক্ত হতে থাকল অনেক ভিনদেশি ডাক্তাররাও।
আমি এই সবার প্রতি কৃতজ্ঞ,ভীষণ রকম কৃতজ্ঞ।
আমার বোধ হল,আমার আবার পুরোনো ভাবনাটা নতুন করে উদয় হল,
MBBS ও পারে,MBBS ই পারে।
MBBS Itself is the giant,MBBS Itself is the boss.

11/02/2026

This is good news for those who will come to study medicine in abroad in the future.

゚viralfbreelsfypシ゚viral ゚viralシfypシ゚viralシ

11/01/2026

👨‍⚕️ Learn Medicine Where Medicine Happens

Not just books. Real patients. Real confidence.

🔹 1st–2nd year থেকেই real hospital exposure
🔹 35+ teaching hospitals
🔹 Daily hands-on clinical practice

➡️ পড়াশোনা শেষ করে ছাত্ররা শুধু degree না,
একজন confident, skilled doctor হয়ে বের হয় 🩺🔥



💰 Smart Investment. Powerful Future.

Low Cost, High Quality Education

🔹 Bangladesh-এর private medical কলেজের তুলনায় অনেক কম খরচ
🔹 ❌ No donation
🔹 ❌ No hidden charges

➡️ Middle-class পরিবারের জন্য life-changing opportunity
➡️ স্বপ্ন আর টাকার মাঝে আর দেয়াল না 💙



📚 English Medium | Bangladeshi Support

Study Without Fear

🔹 Lectures in English
🔹 Bangladeshi seniors & student community
🔹 Friendly teachers + academic guidance

➡️ নতুন দেশ, নতুন জায়গা —
কিন্তু পড়াশোনায় কোনো ভয় নেই 🤝📖



🌍 Global Recognition | Strong Career Scope

Your Degree. The World Is Your Field.

🌟 KSMA graduates now working in:
🇧🇩 Bangladesh
🇮🇳 India
🇪🇺 Europe
🇸🇦 Middle East

🔹 Strong preparation for FMGE / NEXT / licensing exams
🔹 Solid academic base for global practice

➡️ আজ student, কাল international doctor 🌎✨



🤝 A Home Away From Home (For Bangladeshis)

🔹 Large Bangladeshi student community
🔹 Halal food available
🔹 Mosque & Asian shops nearby

✨ Regular classes
✨ Strict exams
✨ Serious academic culture

➡️ এখানে পড়াশোনা মানে discipline, focus & success 🔥



🗨️ আজ struggle, কাল stethoscope

আজ hard work, কাল “Doctor” নামের আগে 👨‍⚕️✨

📩 Admission related যেকোনো তথ্যের জন্য Inbox করুন
📞 +996 508 957 788

💗 Your Dream. Your Degree. Your White Coat Starts Here.

11/01/2026

Every abroad living soul’s dream — seeing Bangladesh as the next stop. 🇧🇩✨

01/08/2025

তোমাদের অনেকেই স্বপ্ন দেখো ডাক্তার হওয়ার, সাদা এপ্রোন পরে রোগীদের সেবা করার। কিন্তু কেউ কেউ হয়তো বাংলাদেশের সরকারি মেডিকেলে চান্স পাওনি, আবার কারো পক্ষে বেসরকারি মেডিকেলে ভর্তির খরচ বহন করাও সম্ভব নয়। অনেকে আবার বেসরকারি মেডিকেলে ভর্তির যোগ্যতা হিসেবে ৪০ নম্বর না পাওয়ায় হতাশ হয়ে আছো।

❌ প্রথমেই ১৮-২০ লাখ টাকা দেওয়াও অনেকের জন্য কষ্টকর।

➡️ তবে স্বপ্ন এখানেই থেমে নেই!
তোমার স্বপ্ন পূরণের পথ এখনো খোলা আছে, এবং সেটি দেশের বাইরেই—আন্তর্জাতিক মানের এমবিবিএস ডিগ্রি, অনেক কম খরচে, অনেক সহজ শর্তে।

---

✈️ কেন বিদেশে (Abroad) MBBS?

✅ বাংলাদেশের বেসরকারি মেডিকেলের তুলনায় অনেক কম খরচে।
✅ আন্তর্জাতিক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রী।
✅ পড়াশোনার পাশাপাশি ইউরোপ, আমেরিকা বা যেকোনো দেশে ভবিষ্যতে চিকিৎসা পেশায় কাজ করার সুযোগ।
✅ পড়ালেখা শেষে FMGE, USMLE, PLAB ইত্যাদি পরীক্ষার জন্য প্রস্তুতির সুযোগ।

---

💸 মোট খরচ কত?

📌 ৫ বছরে সবমিলিয়ে খরচ:
মাত্র ২০-২২ লাখ টাকার মধ্যে (ফ্লাইট, ভিসা, টিউশন, হোস্টেল, ইনস্যুরেন্স, অন্যান্য খরচ সহ)।

📌 একসাথে এত টাকা দিতে হবে না –
শুধু মাত্র ৪-৫ লাখ টাকায় ভর্তি (Admission) নিশ্চিত করা যায়।

📌 বাকি টাকা সেমিস্টারভিত্তিক কিস্তিতে দেওয়া যায় –
প্রতি সেমিস্টারে মাত্র ১.৫ – ২.৫ লাখ টাকা।

🔁 প্রতি বছর ২টি সেমিস্টার — অর্থাৎ প্রতি ৬ মাস অন্তর ফি দিতে হবে।

---

🇧🇩 বাংলাদেশের তুলনায় কতটা সাশ্রয়ী?

বাংলাদেশে একটি ভালো বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস করতে খরচ হয় প্রায় ৩৫+ লাখ টাকা বা তারও বেশি, যা অনেক পরিবারের সামর্থ্যের বাইরে।
অথচ বিদেশে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে পড়াশোনা করে ৩০-৪০% কম খরচে ডাক্তার হওয়া সম্ভব।

---

📅 ভর্তি চলছে – September Session 2025

👉 যারা এখনো সিদ্ধান্ত নিতে পারোনি, তাদের জন্য এখনই উপযুক্ত সময়।

👉 September Intake-এ ভর্তি হতে চাইলে আজই যোগাযোগ করুন।

📞 Contact (WhatsApp): +8801621996383

23/07/2025

যেদিন আপনি এটা বুঝে যাবেন অথবা এক্সপেরিয়েন্স করবেন যে, মৃত্যুর পর সেই মৃত মানুষটাকে জীবিত মানুষগুলা কতো জলদি ভুলে যায়, সেদিন থেকে এই যে মানুষকে ইমপ্রেস করার এতো প্রচেস্টা যা করে বেরান, এগুলা আর কোনটাই করবেন না বা করতে ইচ্ছা করবে না।

বাড়ির ভেতরে লাশ রেখে বাড়ির বাইরে হাসাহাসি করতে দেখেছি বহুবার। জানাজা শেষ করে বিরিয়ানী নিয়ে ঝগড়া করতে দেখেছি!! আর আমি, আপনি নিজের মনের শান্তি, ঘরের শান্তি, ঈমান সব নস্ট করে দিচ্ছি এই চিন্তা করে “মানুষ কি বলবে?”

23/07/2025

নিমতলি তে এখনো ওই কেমিক্যাল ফ্যাক্টরি আছে।
রানা প্লাজার মত এখনো সব গার্মেন্টসে আগের মতোই অনিরাপত্তা আছে।
বেইলি রোডে এখনো ধুমায়া জমজমাট রেস্টুরেন্টের ব্যবসা চলে।
এই ৫০ বছর আগের প্লেন আগামী ৫০ বছর ও লাগাতার ব্যবহার হবে।
মাইলস্টোনে কালকে থেকে রেগুলার ক্লাস চলবে।

একদিন আবার একটা দুর্ঘটনা ঘইটা যাবে, নিজের কেউ মরলে কানবেন, নিজের কেউ না মরলে ফেসবুকে ২ টা পোস্ট শেয়ার দিয়া উপরে "ইশ" লেখবেন। দুইদিন পর ভুইলা ্যাবেন। প্রতিদিন একটা সার্ভাইভাল যুদ্ধ এই শহরে, এই দেশে।

এইটাই সার্কেল অফ লাইফ ইন দিস কান্ট্রি।

গুড নাইট।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chittagong