বাইবেলে নবি মুহাম্মদ এর কথা উল্লেখ আছে এবং এই দাবীটি কতটুকু যৌক্তিক বা সঠিক ? আসুন এর গভীরে যাওয়া যাক : মুসলিমরা বাইবেলের পদ বিশেষ ভাবে যোহন লিখিত সুসমাচার ১৪ঃ১৬ -১৭ এবং ১৬ঃ৭ দ্বারা দাবি করে থাকে যে বাইবেলে মুহাম্মাদ এর বিষয়ে বলা আছে যে তিনি আসবেন ।আসুন দেখি উক্ত বাইবেলের পদে কি উল্ল্যেখ আছে,
যোহন ১৪ : ১৬-১৭ [ আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন; তিনি সত্যের আত্মা; জগৎ তাঁহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাঁহাকে দেখে না, তাঁহাকে জানেও না; তোমরা তাঁহাকে জান, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। ] এখন বিষয় হলো এই পদটি কেবল মাত্র তখনই মুহাম্মাদ এর ক্ষেত্রে প্রযেজ্য হবে যখন এই পদটি তে বা এই আয়াত টি তে যে শর্ত বা বিষয় গুলো উল্লেখিত আছে তা মুহাম্মাদের মাঝেও বিদ্যমান থাকবে । কিন্তু তা এখানে হচ্ছে না কারণ -
১) ১৬তম পদ / আয়াতে বলা হয়েছে " সত্যের আত্না " চিরকাল তোমাদের সাথে থাকবে । [ উলেখ্য যে , এই " সত্যের আত্না " তারা মুহাম্মাদ হিসেবে দাবি করে থাকে যা যৌক্তিক না । ] কিন্তু অপরদিকে আমরা জানি যে মুহাম্মদ তিনি মারা গিয়েছেন এবং তিনি চিরকাল থাকতে ব্যার্থ আমাদের সাথে , সুতরাং উক্ত পদ / আয়াতটি মুহাম্মাদের বিষয়ে নয় ।
২) ১৭ তম পদ / আয়াতে বলা হয়েছে " তিনি সত্যের আত্মা; জগৎ তাঁহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাঁহাকে দেখে না " কিন্তু মুহাম্মাদকে মানুষ দেখেছে , স্পর্ষ করেছে। সুতরাং এটা মুহাম্মাদ এর বিষয়ে নয় । এবং এখানে বলা আছে তিনি তোমাদের অন্তরে থাকবেন কিন্তু মুহাম্মাদ অন্তরে অবস্থিতি করেন না এবং চিরকাল সঙ্গে নেই তিনি । অপর দিকে মথি ২৮ : ২০ পদ / আয়াতে বলা আছে যীশু খ্রিষ্ট যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে আছেন , কোনো মানুষের পক্ষে তা সম্ভব না কিন্তু যীশু পবিত্র আত্না যা সত্যের আত্না নামেও পরিচিত সেই আত্নার রূপে আমাদের সঙ্গে চিরকাল আছেন ও থাকবেন । এবং ১৬তম অধ্যায়ের ৭ পদ / আয়াতেও সে একই সত্যের আত্নার কথা বলা আছে । সুতরাং এই খানে যে সত্যের আত্নার কথা বলা হয়েছে তিনি হচ্ছেন পবিত্র আত্না / পাক রূহ / পবিত্র আত্না ।
#বিদ্রঃ পরবর্তিতে আমরা দেখব বাইবেলের পরমগীত যা Songs of Solomon / שִׁיר הַשִּׁירִים (Šīr hašŠīrīm - হিব্রু নাম ) নামে পরিচিত সেখানে মুহাম্মাদের নাম আছে নাকি সেটাও ভুল এবং মিথ্যা দিয়ে প্রচার করা হচ্ছে ।
Ask a Christian
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ask a Christian, Education Website, California City, CA.
Want your school to be the top-listed School/college in California City?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Culinary Team
Attire
Website
Address
California City, CA