06/08/2026
উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসা তো হলো, কিন্তু এরপর? ডিগ্রি শেষের পর আসল যুদ্ধটা শুরু হয় কর্পোরেট বা ইন্ডাস্ট্রিয়াল ক্যারিয়ারে নিজের জায়গা তৈরি করার।
সঠিক গাইডলাইন আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না জানা থাকলে এই পথটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। অনেকেই কনফিউজড থাকেন—OPT, STEM Extension, H-1B, নাকি সরাসরি গ্রিন কার্ডের প্রিপারেশন? আবার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে ইন্ডাস্ট্রিতে সুইচ করার প্রসেসটাই বা কেমন?
আপনার যদি উচ্চশিক্ষা শেষে আমেরিকায় একটি সফল ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকে, তবে আজকের আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
📌 শেয়ার করে পেজের সাথেই থাকুন এবং কমেন্টে আপনার প্রশ্নগুলো জানিয়ে রাখুন, যাতে সেশনের সময় উত্তর দিতে পারি!
06/07/2026
কুয়েট URP থেকে পাশ করেছিলেন এই ভাইটি। যারা URP শুনলেই নাক সিটকান তাদের জন্য উপযুক্ত উদাহরনঃ নিজে চেষ্টা করলে সব সাব্জেক্টই ভাল।
(পাবলিকিয়ান পেজ থেকে সংগৃহীত ছবি)
06/05/2026
সরকারী চাকুরিজীবীদের নতুন পে স্কেল হোক, পূর্ণ সমর্থন থাকল। দেশের বর্তমান পরিস্থিতিতে স্যালারি বৃদ্ধি এক প্রকার ফরয বলা যায়।
তবে, আপনার যে ভাই ব্রাদার প্রাইভেটে জবে ঢুকতেসে তাদের স্যালারি নিয়েও আওয়াজ তুইলেন। একজন ফ্রেশ ইঞ্জিনিয়ার এখনো ২৫ হাজার বা তার কমে ঢুকতে হচ্ছে। নিজে নতুন পে স্কেল পাইয়া চুপ মেরে গেলাম, এমন হইয়েন না। প্রশাসনের উচ্চ পর্যায়ে যারা আছেন, সম্ভব হলে সরকারের সাথে আলোচনা করেন যাতে একটা নীতিমালা তৈরি করা হয়। কোন প্রাইভেট কোম্পানী নির্দিষ্ট স্যালারির নিচে যেন দিতে না পারে।
আমার কি ঠেকা লাগসে?
না। আমেরিকা বইসা দেশে কার স্যালারি কি তাতে আমার কিচ্ছু যায় আসেনা। তবে সেই ১৯ সালে ২৫ হাজার বেতনের জবের জন্য স্যুট কোট লাগাই লেগুনার পিছে ঝুইল্লা অফিসে যাওয়ার কথা ভাবি। ইঞ্জিনিরিং এ অনেক বড় এম্বিশনে ঢুইকা পরে ফুট্টুশ স্যালারি হতাশায় ফালায়। তাই কিছু বলার চেষ্টা।
06/03/2026
বিশ্ববিদ্যালয়ের কোন কোর্স বলেনা "বাবা মা'র প্রতি সদয় হওয়া, তাদের দেখভাল করা, খোঁজ নেয়া সন্তানের দায়িত্ব। লাইব্রেরিতে MP3, সাধারণ জ্ঞান বা ক্লাসে লাপ্লাস, ফঊরিয়ার সলভ করতে করতে ছোটবেলার ধর্ম শিক্ষা কোর্সে লব্ধ সামান্য নৈতিক জ্ঞানও ভুলে যাই।
সব ধর্মই বাবা মার প্রতি সন্তানের দায়িত্বের কথা বলে; কিন্তু বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় বা নৈতিক শিক্ষার ৩ ক্রেডিট কোর্স এড করতে বলেন; শাহবাগে আন্দোলন হইবে; আন্তর্জাতিক স্টান্ডাড গেল বলিয়া আওয়াজ উঢিবে; ক্ষেত, আনস্মাত ট্যাগ আসিবে।
প্রশ্ন থাকতেই পারে, কোর্স এড করলেই মানুষ ভাল বানান সম্ভব? না। তবে অধঃপতনের হার কমাইতে একটু হইলেও সাহায্য করবে।
05/31/2026
১/ উগান্ডার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই; মাল, গাঁজা খেয়ে পড়ে থাকতেন; নেতাগিরি, র্যাগিং, সীল এ অতিষ্ট জুনিওর। থার্ড ইয়ারে এক্সিডেন্টে মারা যান। এখন সবাই ভুলে গেছে, শুধু ভুলেননি তাঁর বাবা, মা।
২/ বাসে একবার সীট রেখেছিল সিনিওর, পলিটিকাল জুনিওর এসে উঠায় দিল; ভাই অনেক চুপচাপ, কিছু না বলে দাড়িয়েই গেল পুরো রাস্তা, আজ সেই জুনিওর তার কাছে জব চায়, হেল্প চায় কিভাবে উচ্চশিক্ষার জন্য প্রিপারেশন নিতে হয়।
৩/ শ্রদ্ধেয় সিনিওর, প্রথম বর্ষে ভার্সিটির বাইরে জঙ্গলে রাতভর র্যাগ দিলেন, চড় থাপ্পড় কিল ঘুষি, 'ম্যানার ' শিখাচ্ছিলেন। সেই সিনিওর আজ জুনিওরের কাছে সাজেশন চায়।
৪/ চতুর্থ বর্ষে হটাত এক সিনিওরের দেখা পাই, লম্বা দাড়ি, পাঞ্জাবী পরা, চুপি চুপি হাটেন ক্যাম্পাসের রাস্তায়, কারো সাথে কথা বলেননা, বাসে সিট না পেলে দাড়িয়ে থাকতে দেখি। পরে এক ভাই থেকে জানলাম উনি ৬ বছর আগে ক্যাম্পাস থেকে পাশ করার কথা ছিল, তাগড়া, রাগী, পলিটিকাল, নেশাখোর ছিলেন। লগ খেয়ে বের হতে পারেননি। আজ সেই ভাই নিশ্চুপ, লগ ক্লিয়ার করাই মেইন, কোথায় গেল সেই দিন?
৫/ ডাইনিং এর টাকা মেরে হোন্ডার কেনা সেই বড় ভাই এখন নিরুদ্দেশ, জীবনের হিসাব মেলাতে না পেরে ক্লান্ত।
৬/ পলিটিকাল সভাপতিরে দেখিয়ে জুনিওর বললো, "আমাদের ভাই আছেন, জবের জন্য চিন্তা নাই" সেই জুনিওর পাশ করার ২ বছর পরেও বিসিএস বই হাতে ঘুরছে।
..
"বাস আমার বাপের" বলা সেই আমি, বাসের পেছনে গাজা খাওয়া সেই তরুণ কিংবা জুনিওররে থাপ্পড় মারা সেই "আমি", কতদিন থাকবে এই হেডম? একটু ভেবে দেখেছি কি?
আমার আব্বা আম্মা জানে কি যে আমি মাল খেয়ে পড়ে থাকি, আমি জুনিওর রে থাপ্পড় দেই? আমার চরিত্র বলে কিছু নেই?
নিশ্চই জানেনা, আমার মা এখনো জানে আমি সেই " ছোট্ট খোকা" 😃
পরিস্থিতি কখন পাল্টে যায় কেউ জানেনা ভায়া, কারো বদদোয়া না নেই, মৃত্যু আমার ঘাড়ের চেয়েও নিকটে। 😅। কিছু পাপ আছে, মানুষ ক্ষমা না করলে আল্লাহ'র ঠেকা নাই মাফ করার। শুদ্ধ ভাষায় বলে 'জুলুম'। mind it
stay away, stay safe.
.
" ভাবনা" ৩১ মে ২০২৩ এ লিখা পোস্ট
বিকাল ৪.৪৫, বিউফোর্ট, সাউথ ক্যারোলিনা
05/30/2026
উত্তরপাড়ায় অনলাইন বিজনেস বা ভিউ/রিচ পাইতে চান? এদেরকে ভার্সিটির র্যাংকিং, প্রাইভেট পাব্লিক কেচাল, ক্রিকেট/ফুটবল কিংবা ধর্মীয় চুলকানিযুক্ত টপিক এনে দেন। আগের সব ইস্যু ভুইলা এডি নিয়েই মাতামাতি চলবে।
কদিন আগের টপিক "৭ দিনে বিচার" কিংবা আরো আগের টপিক "হাদি হত্যার বিচার" কি কি যেন ছিল মাইরি ভুলেই গেচি😋